আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্লিজ গণতন্ত্র ফিরিয়ে দিন : প্রধানমন্ত্রীকে এমাজউদ্দীন

প্লিজ গণতন্ত্র ফিরিয়ে দিন : প্রধানমন্ত্রীকে এমাজউদ্দীন

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. এমাজউদ্দীন আহমেদ বলেছেন, অনেক ভালো কাজ করেছেন, আর একটি কাজ করুন। প্লিজ হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিন।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত সাংবাদিক আতাউস সামাদের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।

এমাজউদ্দীন বলেন, প্রধানমন্ত্রীর এই মুহূর্তে একটি কাজ বাকি, আর সেটা হলো দেশের হারিয়ে যাওয়া গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়া। প্লিজ প্রধানমন্ত্রী গণতন্ত্রকে ফিরিয়ে দিন। আপনি জনগণের মনে অনেক দিন বেঁচে থাকবেন। আমরা প্রতীক্ষায় রইলাম।

বিএনপিপন্থী এই বুদ্ধিজীবী বলেন, সাংবাদিকরা হলো গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার আত্মাস্বরূপ। গণতান্ত্রিক ব্যবস্থার সংরক্ষক। তাদের মুখ বন্ধ রেখে গণতন্ত্র কখনো পূর্ণতা পায়নি। 
 
নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠন প্রসঙ্গে এমাজউদ্দিন বলেন, গতবারের মতো সার্চ কমিটি গঠন করার কোনো প্রয়োজন নেই। সরকারের অনুগত কিছু লোককে রাষ্ট্রপতি নিয়োগ দেবে সেটি হতে পারে না। সার্চ কমিটি গঠন করতে হলে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় বসতে হবে।

আয়োজক সংগঠনের উপদেষ্টা মেজর (অব.) মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জাতীয় পার্টির (জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিঙ্কন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমত উল্লাহ, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা মনিরুজ্জামান মনির প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত