আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বাংলাদেশকে দেড় বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

বাংলাদেশকে দেড় বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি

ডুয়েল গেজ রেলওয়ে নেটওয়ার্ক স্থাপনের জন্য বাংলাদেশকে দেড় বিলিয়ন মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)। এই প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যমান রেলওয়ে নেটওয়ার্কের সঙ্গে দেশের দক্ষিণাঞ্চলের অধিকাংশ এলাকা যুক্ত হবে। ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্কের এই অংশের মাধ্যমে মিয়ানমার ও অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের রেল যোগাযোগ চালু হবে।

আন্তর্জাতিক এ ঋণদাতা সংস্থা ২০২২ সাল পর্যন্ত চার কিস্তিতে এই অর্থ বাংলাদেশকে দেবে বলে ওয়েবসাইটে জানিয়েছে।

এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে রেলপথের মাধ্যমে ইউরোপের সঙ্গে যুক্ত করতে ট্রান্স এশিয়া রেলওয়ে নেটওয়ার্ক পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসসিএ)।

এডিবির দক্ষিণ এশিয়া বিভাগের প্রধান পরিবহন বিশেষজ্ঞ মার্কাস রোসনার বলেছেন, পরিকল্পিত ১০২ কিলোমিটার রেলপথ পর্যটন শহর কক্সবাজারকে রেল নেটওয়ার্কে যুক্ত করবে। তিনি বলেন, এটা নিরাপদ এবং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ সংযোগ প্রদানের মাধ্যমে স্থানীয় এবং আঞ্চলিক পর্যটনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এডিবির এই ঋণ সহায়তা বাংলাদেশে এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইন ও নয়টি স্টেশন স্থাপনে ২ দশমিক ০১২ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় হবে; এডিবির চার মেয়াদে দেয়া এই ঋণে বাংলাদেশ সরকার দেবে ৫১২ মিলিয়ন মার্কিন ডলার।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত