আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ালে আমাদের ক্ষতি : প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ালে আমাদের ক্ষতি : প্রধানমন্ত্রী

ভারত-পাকিস্তান যুদ্ধে জড়ালে বাংলাদেশের জন্য ক্ষতি হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, ‘ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা খুবই উদ্বেগজনক। আমরা চাই না যে দুই দেশ যুদ্ধে জড়াক। কোনো রকম সংঘাত এই অঞ্চলে হোক, এটা আমাদের কাম্য নয়। এই ধরনের ঘটনা ঘটলে আমরাও ক্ষতিগ্রস্ত হবো। আমাদের উন্নয়ন যাত্রাও ব্যাহত হবে।’

রোববার বিকেলে গণভবনে যুক্তরাষ্ট্র ও কানাডা সফর নিয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বিএনপি কি ধরনের নির্বাচন কমিশন চায়? বিএনপি এক নির্বাচন কমিশন গঠন করেছিল ২০০১ থেকে ২০০৬ সালে ক্ষমতায় থাকতে। সেখানে ১ কোটি ৩১ লাখের বেশি ভুয়া ভোটার সংবলিত ভোটার তালিকা করেছিল। এখন এমন ভুয়া ভোটার সংবলিত তালিকা নেই। এটিই বোধহয় বিএনপির পছন্দ না।’

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের বিভিন্ন প্রতিক্রিয়ার ব্যাপারে বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে নতুন করে কোনো চিন্তাভাবনা করছে কি না, এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান যেটা বলছে সেটা তাদের মতামত দিচ্ছে। যুদ্ধাপরাধীদের বিচার জাতির পিতা শুরু করেছিলেন স্বাধীনতার পর পর। জিয়াউর রহমান যখন নিজেকে অবৈধভাবে রাষ্ট্রপতি ঘোষণা করল সংবিধান লঙ্ঘন করে, সে কিন্তু ক্ষমতায় এসেই এই বিচার বন্ধ করে দেয় এবং যারা বন্দি ছিল তাদেরকে ছেড়ে দেয়। ২২ হাজারের মতো মামলা হয়েছিল, যেগুলো প্রত্যাহার করে নেয় মার্শাল ল অডিন্যান্স দিয়ে। শুধু তাই নয় স্বাধীনতা যুদ্ধ চলাকালে যারা পাকিস্তানিদের দোসর ছিল তাদেরকেই কিন্তু জিয়াউর রহমান এই দেশে প্রধানমন্ত্রী করে, মন্ত্রী বানায়।’

তিনি আরো বলেন, ‘আর যারা আলবদর বাহিনী, রাজাকার বাহিনী প্রধান তাদেরকে জিয়ার স্ত্রী খালেদা জিয়াও মন্ত্রী বানায়।’

‘পাকিস্তান একটি পরাজিত শক্তি। তাদেরকে আমরা মহান মুক্তিযুদ্ধে পরাজিত করেছি। আমরা বিজয়ী জাতি’, মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তান ১৯৭৪ সালে বাংলাদেশকে স্বীকৃতি দিতে বাধ্য হয় বঙ্গবন্ধুর আমলে। সে সময় পাকিস্তানই বাধ্য হয়েছিল বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে।’

 

তিনি আরো বলেন, ‘দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক থাকে। মত ভিন্নতা থাকতে পারে। তবে আমাদের দেশের মানুষের এটাই চিন্তাভাবনা করা উচিত যে, আমরা তো মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করেছি। আমরা বিজয়ী জাতি। কাজেই যারা পরাজিত তারা অনেক কিছু বলতে পারে। তারা কী বলল, না বলল, তাতে আমাদের কী আসে যায়! আমাদের যা কাজ করার আমরা তা করে যাচ্ছি। আমরা তো যুদ্ধাপরাধীদের বিচার করে যাচ্ছি। আর তাদের তো ব্যথা লাগবেই। কারণ এরা তো তাদেরই পেয়ারে বান্দা। তাদের জন্য তারা একটু কাঁদবে না! তারা তো কাঁদবেই। আরও তো অনেকে কাঁদে। কূটনৈতিক সম্পর্ক চলবে, আবার ঝগড়া-ঝাটিও চলবে। এটা কোনো ব্যাপার না।’

সার্ক সম্মেলন নিয়ে অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘যেহেতু পাকিস্তান এ ধরনের মন্তব্য করেছে, কাজেই আমরা সিদ্ধান্ত নিয়েছি সার্ক সম্মেলনে যাব না। আরও চারটি দেশও যাচ্ছে না। আর সাতটার মধ্যে চারটিই যদি না যায় তাহলে তিনটা থাকলে সম্মেলন হবে কীভাবে? তাই পাকিস্তান বাধ্য হয়েছে সম্মেলন বন্ধ করতে।’

সার্ক বন্ধ করে দেওয়া হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সার্কের বর্তমান চেয়ারপারসন হচ্ছে নেপাল। যদি কোনো সিদ্ধান্ত নিতে হয়ে তাহলে সার্কের অন্যান্য দেশ মিলেই নিতে হবে। আমরা এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারি না। কারণ আমরা তো আর সার্কের চেয়ারপারসন না।’

কানাডায় গ্লোবাল ফান্ড সম্মেলন এবং যুক্তরাষ্ট্রে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ঈদুল আজহার পর দিন ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। ১৭ দিনের সফর শেষে গত শুক্রবার বিকেলে দেশে ফেরেন তিনি। এই সফরে ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও ‘এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পুরস্কার পান তিনি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পাশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত