আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

৩৫৪৪ স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে : সংসদে প্রতিমন্ত্রী

৩৫৪৪ স্কুলে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে : সংসদে প্রতিমন্ত্রী

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হতে তথ্য প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের মাধ্যমে প্রথম পর্যায়ে সারাদেশে ৩ হাজার ৫৪৪টি শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ল্যাব স্থাপন করা হয়েছে।

রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে হাবিবর রহমানের (বগুড়া-৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে।

ইসরাফিল আলমের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশব্যাপী ফ্রি-ল্যান্সার তৈরির লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৮০.৪০ কোটি টাকা ব্যয়ে লানিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টে শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।

এ প্রকল্পের আওতায় দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে ১২০ জন নারীকে বেসিক আইটি লিটারেসির ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রফেশনাল আউটসোর্সিং বিষয়ে ২০০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ পরিচালনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এছাড়াও সরকার আইসিটি খাতে মানবসম্পদ উন্নয়নে সুদূরপ্রসারী কার্যক্রম হাতে নিয়েছে। leveraging ICT for Growth Employment and Govermence’ শীর্ষক প্রকল্পের আওতায় ৩৪ হাজার জন আইটি প্রফেশনাল তৈরির লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। FTFL (Fast Track Future Leader) তৈরির অংশ হিসেবে ইতোমধ্যে ৩৮৮ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। ১৫টি বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার জন আইটি গ্র্যাজুয়েটকে IT Top Up এবং ২০ হাজার জনকে foundation ট্রেনিং প্রদান করা হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত