আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

একাদশ সংসদ নির্বাচন এখন সময়ের দাবি : দুদু

একাদশ সংসদ নির্বাচন এখন সময়ের দাবি : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে দেশের এই ক্রান্তিকালে সংকট উত্তরণে কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে একটি জাতীয় সংলাপ সূচনার পরিবেশকে উন্মুক্ত করবেন।

তিনি বলেন, ‘এ সংকট উত্তরণে সরকারকে সময় থাকতেই এর উপায় বের করতে হবে। আমাদের দল মনে করে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এখন সময়ের দাবি।’

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার (০২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

তিনি বলেন, ‘দেশে অবাধ-নিরপেক্ষ ও সকল দলের অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পর থেকেই দেশে রাজনৈতিক সংকটের সূচনা।’

এ সময় তিনি বলেন, ‘গত শনিবার ভোর রাতে কথিত বন্দুক যুদ্ধের নামে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক সাভার পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শাহ আলম নয়নকে নৃশংসভাবে হত্যা সেই নেশা ও রেওয়াজেরই বহি:প্রকাশ। আমি বিএনপির পক্ষ থেকে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে শাহ আলম নয়নকে হত্যায় দায়ীদের বিরুদ্ধে তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার জোর দাবি করছি।’

শাহ আলম নয়ন এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তিনি শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

তিনি বলেন, ‘বর্তমান বিনা ভোটের সরকার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে বিরোধী দলের নেতাকর্মীদেরকে কথিত বন্দুক যুদ্ধের নামে অব্যাহতভাবে হত্যা করছে। গত নয় মাসে দেশে ১৭৮ জনকে বন্দুক যুদ্ধের নামে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে একটি স্বেচ্ছাসেবী সংগঠন আসক উল্লেখ করেছে। এ ধরনের বন্দুকযুদ্ধে বিরোধী দলীয় নেতাকর্মীদেরকে পৈশাচিকভাবে হত্যা দেশে যেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরণের নেশা ও রেওয়াজে পরিণত হয়েছে।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত