আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জঙ্গিবাদের কারণ খুঁজতে সরকারকে সুজনের আহ্বান

জঙ্গিবাদের কারণ খুঁজতে সরকারকে সুজনের আহ্বান

জঙ্গিবাদের কারণ খুঁজতে সরকারকে আহ্বান জানিয়েছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

রোববার রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক মানববন্ধনে তিনি এ আহ্বান জানান। আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে সুজন এ মানববন্ধনের আয়োজন করে।

বদিউল আলম মজুমদার বলেন, জঙ্গিবাদ একটি রোগ। যা ভাইরাসের মতো ছড়ায়। তাই এটিকে গোড়া থেকে নির্মূল করতে হবে। প্রথমে এর কারণ খুঁজে বের করতে হবে। তাহলে একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ গড়া সম্ভব।

তিনি বলেন, আমাদের সহিংস না হয়ে মহাত্ম গান্ধীর নীতি অবলম্বন করতে হবে। তার নীতি অনুযায়ী শান্তির পথ খুঁজতে হবে। তাহলেই সব অন্ধকার দূর হবে।

জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

বুড়িগঙ্গা বাঁচাও আন্দোলনের সম্পাদক মিহির বিশ্বাস বলেন, সহিংসতা বা যুদ্ধ কোনো সমাধান নয়। অতীতের ইতিহাস তাই বলে। একটি যুদ্ধ মানে ভবিষ্যতে আরো একটি যুদ্ধের সূচনা। তাই আমাদের যুদ্ধ পরিহার করে শান্তির পথে আসতে হবে।

তিনি বলেন, বিশ্বজুড়ে এখন হিংসার রাজনীতি চলছে। এতে সামাজিক ও রাষ্ট্রীয় সম্প্রীতি নষ্ট হচ্ছে। হিংসা ভুলে ঐক্যের মাধ্যমে সমাজ গড়তে হবে। জ্ঞান এবং বুদ্ধির চর্চা করতে হবে।

মানববন্ধনে সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

 

শেয়ার করুন

পাঠকের মতামত