আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভারত আক্রান্ত হলে বাংলাদেশ পাশে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত আক্রান্ত হলে বাংলাদেশ পাশে থাকবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভারত আক্রান্ত হলে বাংলাদেশ ভারতের পাশে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সচিবালয়ে গণমাধ্যমকেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে মঙ্গলবার এ কথা জানান মন্ত্রী। ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক’ বিষয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করেছে।

ভারত ও পাকিস্তানের যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে বাংলাদেশে অবস্থান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তুতির বিষয়ে একজন সাংবাদিক জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের সঙ্গে পাকিস্তানের কোনো বর্ডারও নেই। তাদের অবস্থান বারো শ’ মাইল দূরে। তাদের (পাকিস্তান) হুঙ্কার, তাদের হাঁকডাকে আমাদের কিছু আসে-যায় না। আমরা তাদের ১৯৭১ সালে পরাস্ত করে বিদায় করে দিয়েছি। তাদের কথা চিন্তাও করতে চাই না। তাদের কথা স্মরণও করতে চাই না।’

আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার কারণে বাংলাদেশ পাকিস্তানে সার্ক সম্মেলনে যায়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটাও আপনারা দেখেছেন। কাজেই হাঁকডাক যেখানে আছে সেখান থেকেই করবে, তাতে আমাদের কিছু আসে-যায় না।’

পাক-ভারত যুদ্ধ বাঁধলে বাংলাদেশ কার পাশে থাকবে- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘ভারতের সাংবাদিক সাহেবরা আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে ভারত যদি কোনো অবস্থায় পড়ে বাংলাদেশের অবস্থান কী হবে? আমি তাদেরকে বলেছি, বাংলাদেশ ভারতের মধ্যে চমৎকার বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। সবখানেই ভারত আমাদেরকে সহযোগিতা করছে। ভারত যখন আক্রান্ত হবে তখন নিশ্চয়ই আমরা ভারতের সঙ্গে থাকব। এটাতো স্বাভাবিক।’

বিএসআরএফের সভাপতি শ্যামল সরকারের সভাপতিত্বে সংলাপে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী, বিএসআরএফের সাধারণ সম্পাদক ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত