আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খাদিজার অবস্থা সম্পর্কে শনিবারের আগে কিছু বলা যাবে না : হাসপতাল

খাদিজার অবস্থা সম্পর্কে শনিবারের আগে কিছু বলা যাবে না : হাসপতাল

আগামী শনিবারের আগে খাদিজা বেগম নার্গিসের অবস্থা সম্পর্কে কিছুই বলা যাবে না বলে জানিয়েছেন স্কয়ার হাসপাতালের অ্যাসোসিয়েট মেডিক্যাল ডিরেক্টর ড. মির্জা নাজিম।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুঠোফোনে খাদিজার অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘এতো তাড়াতাড়ি কিছু বলা যাবে না। একটু তো সময় দিতে হবে। এখন পর্যন্ত দেওয়ার মতো কোনো খবর নেই।’

ড. মির্জা নাজিম আরো বলেন, ‘খাদিজার জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সবার দোয়ায় ওপরওয়ালা তাকে যেন সুস্থ করে ফিরিয়ে দেন।’

 এদিকে, খাদিজার পর্যবেক্ষণে রাখার সময় বাড়িয়েছেন চিকিৎসকরা। শনিবার পর্যন্ত তাকে পর্যবেক্ষণে রাখা হবে।

 মাথায় দ্বিতীয় দফা অস্ত্রোপচারের পর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে খাদিজাকে পর্যবেক্ষণে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ৪৮ ঘণ্টা পূর্ণ হয়। শুক্রবার সন্ধ্যায় শেষ হবে পর্যবেক্ষণে রাখার ৭২ ঘণ্টা।

কিন্তু খাদিজাকে আরো একদিন পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া  হয়েছে।

 ড. মির্জা নাজিম উদ্দিন বলেন, ‘খাদিজাকে শনিবার পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে।’

 গত সোমবার সিলেটের মুরারি চাঁদ (এমসি) কলেজে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে গুরুতর আহত করে ছাত্রলীগ নেতা বদরুল আলম। খাদিজাকে প্রথমে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপতালে নেওয়া হয়। সেখানে প্রথম দফা অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার রাতেই রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত