আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সারাদেশ কারাগারে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

সারাদেশ কারাগারে পরিণত হয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান অনৈতিক সরকার ক্ষমতার মোহে অন্ধ হয়ে আজ মানবিকতাবোধও হারিয়ে ফেলেছে। তারা বিরোধী দলের নেতাকর্মীদের নির্মূল ও পর্যুদস্ত করতে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মিথ্যা মামলা দিয়ে সারাদেশকে কারাগারে পরিণত করেছে। দলীয়করণের মাধ্যমে রাষ্ট্রের সব স্তম্ভকে তারা ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে।

রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, মিথ্যা ও হীন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় এবং সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বর্তমানে কাশিমপুর কারাগারে অন্তরীণ দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে সুচিকিৎসা প্রদানে সরকার ও কারা কর্তৃপক্ষের অবহেলার কথা উল্লেখ করে ফখরুল গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি অবিলম্বে রিজভীকে সুচিকিৎসা প্রদান বং দায়েরকৃত সব মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অপর এক বিবৃতিতে মির্জা ফখরুল বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে জামিন মঞ্জুর না করে কারাগারে পাঠানোয় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সরকারের লাগামহীন মিথ্যাচার এবং দাম্বিকতায় বিএনপিসহ দেশের সব বিরোধী দল ও সাধারণ মানুষ আজ অসহায় হয়ে পড়েছে। বিএনপিকে ধ্বংস করে দেশে এক ব্যক্তির শাসন কায়েম করতে সব পর্যায়ের নেতাকর্মীদের কারারুদ্ধ করা হচ্ছে। এরই শিকার বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব-উন-নবী খান সোহেল।

ফখরুল বলেন, মিথ্যা মামলাগুলোতে আইন আদালতের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি নেতাকর্মীরা আদালতে আত্মসমর্পণ করলেও তাদের জামিন না দিয়ে কারাগারে পাঠিয়ে দেওয়ার ঘটনা এখন সরকার রেওয়াজে পরিণত হয়েছে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত