আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

অনন্য উচ্চতার পথে চীন-বাংলাদেশ সম্পর্ক

অনন্য উচ্চতার পথে চীন-বাংলাদেশ সম্পর্ক

গত ৩০ বছরের মধ্যে এই প্রথম চীনের কোনো প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশে সফরে আসছেন শি জিনপিং। চীনের প্রেসিডেন্টের এই সফর ঢাকা-বেইজিং সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা।

চীনের সামাজিক বিজ্ঞান একাডেমির দক্ষিণ এশিয়া অধ্যয়ন কেন্দ্রের পরিচালক ইয়ে হেলিন সে দেশের জাতীয় দৈনিক পিপলস ডেইলিকে বলেন, বঙ্গোপসাগরের তীরে অবস্থিত বাংলাদেশ সিল্ক রোড অর্থনৈতিক বেল্ট এবং একুশ শতকের সামুদ্রিক সিল্ক রোড (যা ‘বেল্ট অ্যান্ড রোড’ নামে পরিচিত) প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ায় চীনের গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে।

তিনি বলেন, ‘বেল্ট অ্যান্ড রোড’ নির্মাণে চীনের প্রস্তাব দেয়ার আগে দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে চীন-বাংলাদেশ-ভারত-মিয়ানমারকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ। চীনের প্রেসিডেন্টের এই সফর ঢাকা-বেইজিং সম্পর্কে মাইলফলক হিসেবে কাজ করবে।

ইয়ে হেলিন বলেন, বঙ্গোপসাগরের কাছে বাংলাদেশ শুধু একটি উন্নয়ন অঞ্চলই নয়; বরং দক্ষিণ এশিয়া সিল্ক রোড স্থাপন করা হলে অন্যতম স্টপেজও হবে। ভৌগোলিক অবস্থানের কারণেও দক্ষিণ এশিয়ায় অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীনের অন্যতম শীর্ষ অংশীদার হতে পারে ঢাকা।

প্রতিবেশীদের সঙ্গে ঐতিহ্যগত সম্পর্ক থাকলেও চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত বন্ধুত্বপূর্ণ; আর এটি ৪১ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে অব্যাহত রয়েছে।

চীন-বাংলাদেশ সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের সাবেক রাষ্ট্রদূত চ্যাই ঝি বলেন, দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার এই দেশটি সম্পদের অভাবের সময় ও প্রাকৃতিক দুর্যোগে চীনের কাছ থেকে ব্যাপক সহায়তা পেয়েছে। তিনি বলেন, বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় চীন বাংলাদেশের কাছে সব সময় সহায়তার হাত এগিয়ে দিয়েছে। চীন এখন পর্যন্ত বাংলাদেশে সাতটি ব্রিজ তৈরি করেছে এবং অষ্টম ব্রিজ নির্মাণাধীন।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে ২৫টির বেশি চুক্তি স্বাক্ষর হবে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী। বৃহস্পতিবার মন্ত্রণালয়ে তার সভাকক্ষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানিয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত