আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভারতে আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েট

ভারতে আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বুয়েট

ভারতের হরিয়ানায় অনুষ্ঠিত ‘ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির বার্ষিক সাংস্কৃতিক উৎসব’-এ অংশগ্রহণকারী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। একই উৎসবে রানারআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

গত ১৪ থেকে ১৬ অক্টোবর হরিয়ানার ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক আন্তঃ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘বিশ্বমিল ২০১৬’ অনুষ্ঠিত হয়। এতে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বাধিক পয়েন্ট পেয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ‘চ্যাম্পিওন অফ দ্যা চ্যাম্পিওন’ হওয়ার গৌরব অর্জন করেছে। বাংলাদেশ থেকে অংশগ্রহনকারী অপর দল ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। তবে মূকাভিনয় বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ, নেপাল ও ভারতের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। প্রতিযোগিতায় বুয়েট মঞ্চনাটকে রানার আপ এবং আনপ্লাগড ও ভারতীয় ক্লাসিক্যাল সংগীতে চ্যাম্পিয়ন হয়। বিভিন্ন বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বুয়েট ড্রামা সোসাইটি নাটক বিভাগে মঞ্চস্থ করে নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বোর্ন’। ওরিয়ানা ফাল্লাচির উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন শাহেদ ইকবাল, নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন, ইসতিয়াক, জিমি, ফয়সাল, নিশাত, আনিকা, সোমা, মৌ প্রেম, পার্থ, অভিষেক, তুরাগ, তানজিম প্রমুখ।

নাটকটির কোরিওগ্রাফি করেছেন স্নাতা শাহরিন। সেট, পোশাক এবং প্রপস পরিকল্পনা করেছেন রুনা কাঞ্চন। আলোক পরিকল্পনায় রয়েছেন আসলাম অরণ্য, সঙ্গীত পরিকল্পনায় রবিউল ইসলাম শশী।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত