আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ২০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ২০০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশকে ২০০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। আগামী তিন বছরে এ অর্থ দেওয়া হবে বাংলাদেশকে।

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্বব্যাংকের ঢাকা অফিসে এক সংবাদ সম্মেলনে এ প্রতিশ্রুতি দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট। দুই দিনের বাংলাদেশ সফর শেষে ঢাকা ত্যাগের আগে এ ঘোষণা দেন তিনি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেছেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। এই ক্রমবর্ধমান হুমকির সঙ্গে খাপ খাওয়াতে বাংলাদেশ সরকারকে সর্বোচ্চ সমর্থন দেব আমরা। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশকে ২ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।’

সংবাদ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতির ভূয়সী প্রশংসা করে তিনি বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। বাংলাদেশ অনেকগুলো লক্ষ্যকে সামনে নিয়ে এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়নে বেশকিছু পদক্ষেপ তারা হাতে নিয়েছে, যা ইতিবাচক।’

তবে উন্নয়ন প্রকল্পে দুর্নীতির বিষয়ে সংস্থাটি আগামীতেও কোনো ছাড় দেবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জিম ইয়ং কিম। তিনি বলেছেন, ‘দুর্নীতির প্রশ্নে আমাদের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। বিশ্বের যেকোনো দেশের ক্ষেত্রে আমাদের জিরো টলারেন্স নীতি চলমান রয়েছে। ভবিষ্যতেও এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।’

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগে ঋণের প্রতিশ্রুতি প্রত্যাহার করে নেয় বিশ্বব্যাংক। ভবিষ্যতে বিশ্বব্যাংকের অর্থায়নের প্রকল্পগুলোতে কোনো দুর্নীতি হলে বা বিশ্বব্যাংক নিজে দুর্নীতির অভিযোগ তুললে সেক্ষেত্রে কী করা হবে? এমন প্রশ্নের জবাবে জিম ইয়ং বলেন, ‘বিশ্বব্যাংক মনে করে, যেকোনো প্রকল্প দুর্নীতিমুক্ত হওয়া উচিত। প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেলে বিশ্বব্যাংক বিষয়টি আমলে নেবে।’

একই প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘বাংলাদেশে আমাদের অনেকগুলো প্রকল্প চলমান রয়েছে। সেগুলো আমরা পর্যবেক্ষণ করছি। এক্ষেত্রে কোনো প্রকার অনিয়ম-দুর্নীতি যেন না হয়, সে বিষয়ে সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি।’

বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম বলেন, ‘বাংলাদেশে চমৎকার পরিবেশ বিরাজ করছে। বর্তমানে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।’ তিনি আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, ‘এটি বাংলাদেশে আমার প্রথম সফর। একই সঙ্গে চলতি দশকে কোনো বিশ্বব্যাংক গ্রুপ প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যতো কম সময়ে বেশি এগিয়ে যাচ্ছে, অন্য কোনো দেশ এতো কম সময়ে, এতো এগিয়ে যেতে পারেনি। বাংলাদেশের ভবিষ্যত সুন্দর।’

সংবাদ সম্মেলনে সংস্থাটির দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট অ্যানেট ডিকসন, ঢাকায় নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর পিন ইয়াং খান ও ঢাকা অফিসের যোগাযোগ কর্মকর্তা মেহেরিন এ মাহাবুব সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রোববার বিকেলে ঢাকায় আসেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। দারিদ্র্য বিমোচনে বাংলাদেশের সাফল্য ও বিমোচনের কৌশল সরেজমিনে দেখতেই বাংলাদেশে আসেন তিনি।

মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন শেষে বাংলাদেশ থেকে বিদায় নেন তিনি।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত