আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সড়ক দুর্ঘটনায় বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিহত

সড়ক দুর্ঘটনায়  বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক নিহত

কুষ্টিয়ার ভেড়ামারায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু (৫০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এছাড়া সজল নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২৯ এপ্রিল) রাত ৮টায় ভেড়ামারার যাত্রীছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ভেড়ামারা পৌরসভার ২নং ওয়ার্ডের ফারাকপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।

ভেড়ামারা থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ভেড়ামারায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু ও সজল মোটরসাইকেলযোগে বাড়ি ফিরার পথে ভেড়ামারার যাত্রীছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক দেলোয়ার হোসেন দুলু নিহত হন। আহত সজলকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, ‘ভেড়ামারার যাত্রী ছাউনির নিকট মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহত হয়েছেন। তারা ২ জনই ভেড়ামারায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত