আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

পিরামিড তৈরির রহস্য সমাধানের আশা গবেষকদের

পিরামিড তৈরির রহস্য সমাধানের আশা গবেষকদের

মিসরের নীল নদের একটি মৃত শাখা আবিষ্কার করার সুখবর দিয়েছেন একদল গবেষক। বহুকাল থেকেই মিসর ও পিরামিড নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই। বিশেষ করে পিরামিড তৈরির রহস্য উদঘাটন করা নিয়ে বেশি আগ্রহ সবার। নদীটির মৃত শাখা আবিষ্কারের মাধ্যমে সেই রহস্য উদঘাটন করা যেতে পারে বলে আশার আলো দেখছেন গবেষকরা।


একদল গবেষক অবশেষে নীল নদের একটি দীর্ঘ ৬৪ কিলোমিটার প্রাচীন শাখা খুঁজে পেয়েছেন।


যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা উইলমিংটন বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষা অনুসারে, সম্প্রতি আবিষ্কার করা নীল নদের মৃত শাখাটি হাজার বছর ধরে মিসরের মরুভূমি এবং কৃষিজমির নিচে লুকিয়ে ছিল।

গবেষণায় বলা হয়েছে, মিসরের ৩১টি পিরামিডের পাশাপাশি নদীর শাখা প্রবাহমান ছিল। এই নদীর মাধ্যমেই বড় বড় পাথরের ব্লকগুলো পরিবহন করা হতো। সাম্প্রতিক এই আবিষ্কারে মাধ্যমে ৩৭০০ থেকে ৪৭০০ বছর আগে বানানো পিরামিডের নির্মাণ রহস্য উদঘান করা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নীল নদের মৃত শাখা খুঁজে পেতে গবেষকরা রাডার স্যাটেলাইট চিত্র ব্যবহার করেছেন। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলিনা উইলমিংটনের আর্থ অ্যান্ড ওশান সায়েন্সেসের অধ্যাপক ইমান ঘোনিম বার্তা সংস্থা এএফপিকে বলেন, রাডারের মাধ্যমে তারা বালুর পৃষ্ঠে প্রবেশ করার এবং মৃত নদী ও প্রাচীন কাঠামোসহ এর গোপন বৈশিষ্ট্যগুলোর ছবি তৈরি করার অনন্য সক্ষমতা পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিবৃতি অনুসারে, গবেষক দলটি এমন অনেক পিরামিডের বাঁধ দেখতে পেয়েছেন যা নদীটির সম্প্রতি আবিষ্কৃত আহরামত শাখার তীরে এসে শেষ হয়েছে। এ থেকে ধারণা করা যায় নদীর এই শাখা দিয়েই পিরামিডের নির্মাণ সামগ্রী পরিবহন করা হতো।

ইমান ঘোনিম গবেষণায় লিখেছেন, ‘আমাদের মধ্যে যারা প্রাচীন মিসর নিয়ে আগ্রহী তারা অনেকেই জানেন যে মিসরীয়রা নিশ্চয়ই পিরামিড এবং উপত্যকার মন্দিরের মতো বিশাল স্থাপনা নির্মাণের জন্য একটি নৌপথ ব্যবহার করেছিল। কিন্তু কেউই সেই নৌপথের অবস্থান, আকার কিংবা দূরত্ব সম্পর্কে নিশ্চিত নয়। গবেষণায় আমরা নীল নদের দীর্ঘ একটি মৃত শাখার মানচিত্র পেয়েছি। এর মাধ্যমেই দৈত্যাকার পিরামিডের সঙ্গে এর সংযোগ জানা সম্ভব।’

গবেষণার ফল গবেষণা জার্নালে কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টে প্রকাশিত হয়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত