আপডেট :

        অবৈধ বর্জ্য তদন্তে মিলল মাদক কারখানা, জব্দ ৮০০ পাউন্ডের বেশি মেথ

        হাসপাতালের নামে প্রতারণা, সতর্ক করল দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        জাহাজে হামলার পর ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাত তেহরানের

        গোপন নথি রাখার দায় স্বীকার করলেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা জন বোল্টন

        লস এঞ্জেলস দাবানল মামলায় বিচার ভেস্তে গেল, ফের বিচার হবে

        বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে টিপস সংস্কৃতি নিয়ে ক্ষুব্ধ বিদেশি ফুটবল ভক্তরা

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

যুদ্ধবিমানসহ জ্বালানি স্থাপনা ধ্বংস

যুদ্ধবিমানসহ জ্বালানি স্থাপনা ধ্বংস

মস্কো অধিকৃত ক্রিমিয়ার বেলবেক বিমানঘাঁটিতে বিমান হামলা চালিয়েছে ইউক্রেন। এতে ইউক্রেনের তিনটি যুদ্ধবিমান ও একটি জ্বালানি স্থাপনা ধ্বংস হয়েছে। চলতি সপ্তাহে এ হামলা হয়েছে বলে মার্কিন বাণিজ্যিক স্যাটেলাইট সংস্থা ম্যাক্সার এ তথ্য নিশ্চিত করেছে। 


গতকাল বৃহস্পতিবার স্যাটেলাইটের মাধ্যমে এসব ছবি তোলা হয়। ছবিতে দেখা যায়, দুইটি মিগ-৩১ যুদ্ধবিমান এবং সু-২৭ যুদ্ধবিমান ধ্বংস হয়েছে। এছাড়া মিগ-২৯ মডেলের আরও একটি যুদ্ধ বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে।


তবে এই হামলার দাবি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ইউক্রেন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, গতকাল বৃহস্পতিবার ইউক্রেন রাতভর ক্রিমিয়া হামলা চালিয়েছে। তবে আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের পাঁচটি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে।


এর আগে গত বুধবার রাশিয়া জানায়, তারা ক্রিমিয়ায় ১০টি দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৮১৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত