আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা

ব্যাটারদের ব্যর্থতায় শেষ ওভারে রোমাঞ্চ দেখলেন দর্শকরা

ছবিঃ এলএবাংলাটাইমস

শেষ ওভারে শ্বাসরুদ্ধকর এক ম্যাচ জিতলো বাংলাদেশ। যেন প্রবল কোনও প্রতিপক্ষের বিপক্ষে জীবন বাজি রেখে লড়াই। অথচ দলটি জিম্বাবুয়ে! যারা বিগত কয়েক আসর ধরে আইসিসি ইভেন্টে খেলার সুযোগ পাচ্ছে না। তাদের বিপক্ষে কঠিন লড়াই শেষে বাংলাদেশ চতুর্থ টি-টোয়েন্টিতে ৫ রানের জয় পায়। শেষ ওভারে জিম্বাবুয়ের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রানের। প্রথম তিন বলে সাত রান নিয়ে ম্যাচ জমিয়ে ফেলেছিল সফরকারীরা। ব্লেসিং মুজারাবানি বোকামি করে স্ট্যাম্পিং না হলে হয়তো জয় নিয়েই মাঠ ছাড়তে পারতো জিম্বাবুয়ে।

চট্টগ্রামে তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করলেও স্বাগতিকদের ব্যাটিং নিয়ে বিস্তর সমালেচনা হয়েছিল। তাই তো মিরপুরে অ্যাপ্রোচে বদল এনে খেলতে নেমেছিল বাংলাদেশ। শুরুটা ভালোই করেছিল। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেন তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। চোট থেকে ফিরে সৌম্যর ব্যাটিংয়ে ছন্দ খুঁজে পেতে কিছুটা কষ্ট হলেও জুনিয়র তামিম ছিলেন সাবলীল। তার পাওয়ার হিটিংয়ে বাংলাদেশ দল তৃতীয়বারের মতো টি-টোয়েন্টিতে শতরানের জুটি গড়ে।

সৌম্যকে একপ্রান্তে রেখে আগ্রাসী ব্যাটিংয়ে ১০১ রানের জুটি গড়ে আউট হন তানজিদ। আউট হওয়ার আগে ৩৪ বলে তুলে নেন নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ফিফটি। তবে শেষ পর্যন্ত ৩৭ বলে সাত চার ও ১ ছক্কায় ৫২ রানের ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। এই ব্যাটারের আউটের পরই ছন্দ হারায় বাংলাদেশ। এরপর একে একে বিদায় নেন সৌম্য, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসানরা। ইনজুরি থেকে ফিরে প্রথম ম্যাচ খেলতে নেমে একেবারে খারাপ করেননি সৌম্য। জংবের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ৩৪ বলে ৩ চার ও ২ ছয়ে ৪১ রানে।

শেষ দুই ওভারে জিম্বাবুয়ের জিততে প্রয়োজন ছিল ২১ রান। তবে ১৯তম ওভারে মোস্তাফিজের দারুণ বোলিংয়ে জিম্বাবুয়ে তুলতে পারে ৭ রান, সাথে হারায় একটি উইকেট। আইপিএলের দারুণ পারফরম্যান্স এই ম্যাচেও অব্যাহত রেখেছেন বাঁহাতি এই পেসার। মোস্তাফিজের পর অধিনায়ক শান্ত শেষ ওভারে সাকিবের হাতে বল তুলে দেন। ব্যাটিংয়ে মাত্র ১ রান করে আউট হলেও বল হাতে একেবারে খারাপ করেননি বাঁহাতি এই স্পিনার। শেষ ওভারে জয়ের আটকাতে হতো ১৪ রান। একটি ছক্কা খেলেও দুটি উইকেট নিয়ে এক বল আগেই দলের জয় নিশ্চিত করেন সাকিব। অবশ্য ১৯ রানে তিন উইকেট নিয়ে দারুণ বোলিং করে দলের জয়ে অবদান রেখে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বাঁহাতি পেসার মোস্তাফিজ।

ম্যাচটি জিততে এতটা সংগ্রাম করতে হতো না বাংলাদেশের। যদি ক্যাচ না ছাড়তো। অন্তত চারটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলা ক্যাম্পবেলের ক্যাচটি শুরুতে ধরতে পারলে ম্যাচটি আরও আগেই শেষ হয়ে যায়। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের বাজে পারফরম্যান্সের পর ফিল্ডারদের পিচ্ছিল হাত হারের মুখে ফেলে দিয়েছিল স্বাগতিকদের। সামনেই বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের ব্যাটিং-ফিল্ডিংয়ের পারফরম্যান্স দুশ্চিন্তা বাড়াচ্ছে।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত