আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু ২৪ মে, থাকছে দশ হাজার নতুন বই

নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু ২৪ মে, থাকছে দশ হাজার নতুন বই

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্কে আন্তর্জাতিক বাংলা বইমেলার ৩৩তম আসর শুরু হচ্ছে ২৪ মে। চার দিনব্যাপী মেলায় বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অনেক দেশের বাংলাভাষী কবি-লেখক-সম্পাদকেরা যোগ দেবেন। মেলায় বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকার স্বনামধন্য ৪০টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নেবে।

বইমেলার আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশন গত মঙ্গলবার (১৪ মে) নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক মতবিনিময় সভায় এ কথা জানিয়েছে। বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় ওই মতবিনিময় সভায় সাংবাদিকসহ অন্তত ৬০ জন বাংলা বইপ্রেমী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বইমেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। এবারের বইমেলায় বিশিষ্ট সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সংগীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও রয়েছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন। বইমেলা সামনে রেখে চলছে গানের মহড়া।

মতবিনিময় সভায় সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপাসন ড. নুরুন নবী ও কো-চেয়ারপারসন নিনি ওয়াহিদ। আয়োজকেরা জানিয়েছেন, এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হচ্ছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের ওপর বিশেষ কয়েকটি পর্ব। তা ছাড়া অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। দেওয়া হবে সাহিত্যে অবদানের জন্য পুরস্কার ও সম্মাননা।

বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র, কানাডাসহ অনেক দেশ থেকেই অতিথিরা আসবেন নিউইয়র্ক বইমেলায়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী ও সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, কথাসাহিত্যিক ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, অভিনেতা আফজাল হোসেন প্রমুখ।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত