আপডেট :

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে যে পাঁচটি বড় পরিবর্তন এসেছে

        জাপানে নারী হ ত্যা ও লুটের অভিযোগে মার্কিন মেরিন সেনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

প্রচণ্ড তুষারপাতে ঢেকে গেল নিউইয়র্ক, ভ্রমণে চরম বিপর্যয়

প্রচণ্ড তুষারপাতে ঢেকে গেল নিউইয়র্ক, ভ্রমণে চরম বিপর্যয়

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী শীতকালীন ঝড় আঘাত হানায় নিউইয়র্কে প্রায় চার বছরের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত হয়েছে। শনিবার সকালে ঘুম ভাঙতেই বরফে আচ্ছাদিত শহর ও রাজ্যের বিভিন্ন এলাকা, যার ফলে স্বাভাবিক জীবনযাত্রা ও যাতায়াতে মারাত্মক বিঘ্ন ঘটে।

নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে ৪.৩ ইঞ্চি (প্রায় ১১ সেন্টিমিটার) তুষারপাত রেকর্ড করা হয়েছে, যা জানুয়ারি ২০২২ সালের পর সর্বোচ্চ। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা (NWS) জানিয়েছে, রাজ্যের অন্য অংশগুলোতে তুষারপাতের পরিমাণ পৌঁছেছে সর্বোচ্চ ৭.৫ ইঞ্চি পর্যন্ত।

ঝড়ের আগেই নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল রাজ্যের অর্ধেকের বেশি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর প্রভাব পড়ে আকাশপথে—শনিবার নিউইয়র্ক এলাকায় ৯০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয় এবং সারা দেশে ৮ হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয় বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ার।

শনিবার ভোরের দিকেই মধ্য নিউইয়র্কের সিরাকিউজ থেকে শুরু করে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের লং আইল্যান্ড পর্যন্ত এলাকায় ৬ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে। পাশাপাশি প্রতিবেশী রাজ্য নিউ জার্সিতেও ব্যাপক তুষারপাত হওয়ায় সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। কানেকটিকাটের ফেয়ারফিল্ড কাউন্টিতে রেকর্ড করা হয়েছে ৯.১ ইঞ্চি তুষারপাত।

শনিবার সকাল নাগাদ ঝড়ের তীব্রতা কিছুটা কমলেও তাপমাত্রা ছিল হিমাঙ্কের নিচে এবং সড়ক পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, গলতে থাকা বরফ থেকে রাস্তায় ও সেতুতে ‘ব্ল্যাক আইস’ তৈরি হতে পারে, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াবে।

শীতের তীব্রতা থেকে গৃহহীনদের রক্ষায় রাজ্যজুড়ে ‘কোড ব্লু’ জারি করা হয়েছে, যাতে তাদের নিরাপদ আশ্রয়ে নেওয়া যায়।

অন্যদিকে দেশের পশ্চিম প্রান্তে ক্যালিফোর্নিয়াও চরম আবহাওয়ার ক্ষয়ক্ষতি গুনছে। সাম্প্রতিক সময়ের সবচেয়ে ভয়াবহ শীতকালীন ঝড়ে রাজ্যের দক্ষিণাঞ্চলে কাদার স্রোতে গাড়ি চাপা পড়ার ঘটনাও ঘটেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

  এলএবাংলাটাইমস/ওএম  

শেয়ার করুন

পাঠকের মতামত