আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৬’ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া ডিজিটাল ওয়ার্ল্ডের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে উদ্বোধনের ঘোষণা করেন তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কেউ যেন অপরাধ করতে না পারে সেজন্য নতুন আইন করতে যাচ্ছে সরকার। তিনি বলেন, আর্থিক খাত এবং গোপনীয় বিষয়ের নিরাপত্তা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় সে বিষয়ে সতর্ক থাকতে হবে। ডিজিটাল সুবিধা ব্যবহার করে অপরাধ কার্যক্রম যাতে কেউ চালাত না পারে সে ব্যবস্থাও আমাদের নিতে হবে। তাই আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট-২০১৬ প্রণয়ন করতে যাচ্ছি।

তিনি আরো বলেন, এর আওতায় বাংলাদেশে বিশ্বমানের ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপন, সাইবার সিকিউরিটি এজেন্সি গঠন, সাইবার ইনসিডেন্স রেসপন্স টিম প্রতিষ্ঠা এবং উচ্চ পর্যায়ের ডিজিটাল সিকিউরিটি কাউন্সিল গঠন করা হবে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের জনগণকে পরিপূর্ণ ডিজিটাল সেবা এনে দেয়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সরকার। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর বাংলাদেশের প্রযুক্তিগত বিকাশের বিষয়টি মাথায় রেখে কাজ করে গেছে আওয়ামী লীগ সরকার।

দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরও আওয়ামী লীগ সরকার একই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, এ বছর ১৯ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত চলবে ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬’। এটি সবার জন্য উন্মুক্ত থাকবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত