আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আওয়ামীলীগের সম্মেলনে যায়নি বিএনপি

আওয়ামীলীগের সম্মেলনে যায়নি বিএনপি

নানা আলাপ আলোচনার জন্ম দিয়েও শেষ পর‌্যন্ত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে অংশ নেয়নি বিএনপি। শুক্রবার বিএনপির মধ্যম সারির একজন নেতা সম্মেলনে যাওয়ার ইঙ্গিত দেয়ার পর ধারণা করা হয়েছিল, বিএনপি অংশ নিবে। কিন্তু সেই ধারণা আর সত্য হয়নি।

বলা হচ্ছে, সম্মেলনে যোগ দেয়া নিয়ে আওয়ামী লীগের পথেই হাটলো বিএনপি। কারণ গত মার্চে অনুষ্ঠিত বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে আওয়ামী লীগকে আমন্ত্রণ জানালেও তাতে দলটির কেউ যায়নি।

বৃহস্পতিবার দুপুরে দুইদিন ব্যাপী কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানায় আওয়ামী লীগ। আমন্ত্রণ পাওয়ার সম্মেলনে যাওয়া না যাওয়া নিয়ে মির্জা ফখরুল জানিয়েছিলেন, দলীয় ফোরামে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত হবে।

জানা গেছে,ওইদিন রাতে বিএনপি নেতারা তাদের চেয়ারপারসনের সঙ্গে এ নিয়ে কথা বলেন। কিন্তু আওয়ামী লীগের কেউ তাদের সম্মেলনে না আসায় বেগম খালেদা জিয়া ক্ষোভ প্রকাশ করেন। এবং সম্মেলনে যাওয়ার প্রশ্নই ওঠে না বলেও জানান বলে শোনা গেছে।

এই অবস্থার মধ্যে শুক্রবার দিনভর আলোচনা ছিলো- বিএনপি কী শেষ পর‌্যন্ত সম্মেলনে যাবে কি না। শেষ পর‌্যন্ত বিএনপি প্রতিনিধি দল পাঠাতে পারে এমন গুঞ্জনও শোনা যাচ্ছিল।

শুক্রবার এক অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল জানিয়েছিলেন, পরিস্থিতি অনুকূলে থাকলে তারা সম্মেলনে অংশ নিবেন। কিন্তু শেষ পর‌্যন্ত তার বক্তব্যে প্রমাণিত হয়নি। শুধু তাই নয়, শনিবার সকাল থেকে আলালের ব্যক্তিগত মোবাইল নম্বর বন্ধ পাওয়া গেছে।

বিএনপি কেন আওয়ামী লীগের সম্মেলনে যায়নি, এ বিষয়ে জানতে বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। যাদের সঙ্গে ঢাকাটাইমসের কথা হয়েছে তাদের প্রায় সবাই বিষয়টি এড়িয়ে গেছেন। কেউ কেউ বলেছেন, তারা এ বিষয়ে কিছু জানেন না।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত