আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

শেখ হাসিনা সভাপতি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

শেখ হাসিনা সভাপতি, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

অষ্টমবারের মতো বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় দিন রোববার বিকালে নির্বাচনী অধিবেশনে দলের শীর্ষ এই দুই পদে তারা নির্বাচিত হন।

সৈয়দা সাজেদা চৌধুরী সভাপতি পদে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন এ পদে আর কোনো নাম প্রস্তাব না পাওয়ায় শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি ঘোষণা করেন।

দলের দ্বিতীয় সর্বোচ্চ পদ সাধারণ সম্পাদক নিয়ে বেশ কয়েকদিন ধরে জোর জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে রোববার বিকেলে ২০তম এ সম্মেলনের দ্বিতীয় দিনে কাউন্সিল অধিবেশনে নতুন সাধারণ সম্পাদকের নাম ঘোষণার মধ্য দিয়ে সব জল্পনা কল্পনার অবসান হলো। বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দলের নতুন সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরের নাম প্রস্তাব করলে তাতে সমর্থন জানান জাহাঙ্গীর কবির নানক। এই পদেও বিকল্প কোনো নাম প্রস্তাব না আসায়  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদেরকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত ঘোষণা করা হয়।

১৯৮১ সালে শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত কেউ সভাপতি পদে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেননি। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৯৮১, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৭, ২০০২, ২০০৯ ও ২০১২ সালে সভাপতি নির্বাচিত হন।

সভাপতিমণ্ডলীর সদস্য হলেন যারা: সৈয়দা সাজেদা চৌধুরী, মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল‌্যাহ, সৈয়দ আশরাফুল ইসলাম, এডভোকেট সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, নুরুল ইসলাম নাহিদ, ড. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, এডভোকেট আব্দুল মান্নান খান, রমেশ চন্দ্র সেন ও পীযূষ ভট্টাচার্য।

যুগ্ম সম্পাদক হলেন যারা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক এবং আবদুর রহমান। হানিফ, দীপু মনি ও নানক পুরনো কমিটিতেও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন; তাদের সঙ্গে নতুন যোগ হয়েছেন আব্দুর রহমান।

কোষাধ‌্যক্ষ পদে এন এইচ আশিকুর রহমানই থাকছেন নতুন কমিটিতে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত