আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারের ভাতা বৃদ্ধি

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও পরিবারের ভাতা বৃদ্ধি

খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সম্মানী এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধি করেছে সরকার।

এজন্য ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা, ২০১৬’ এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সচিবালয়ে সোমবার (২৪ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান।

ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত চলতি বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর ধরা হবে জানিয়ে শফিউল আলম বলেন, ‘খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ১৫০ শতাংশ বেড়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের এ-শ্রেণির বেড়েছে ৫০ শতাংশ, বি-শ্রেণির ৭৫ শতাংশ, সি-শ্রেণির ৮৭ দশমিক ৫ শতাংশ, ডি-শ্রেণির ১৫৮ শতাংশ, শহীদ পরিবারের ভাতা ১০০ শতাংশ, মৃত যুদ্ধাহত পরিবারের ভাতা ৬৭ শতাংশ ও বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের ভাতা ২৫ শতাংশ বেড়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘বীরশ্রেষ্ঠ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা মাসিক ১২ হাজার থেকে বেড়ে ৩০ হাজার টাকা, বীর উত্তমদের ভাতা ১০ হাজার থেকে বেড়ে ২৫ হাজার টাকা, বীর বিক্রমদের ভাতা ৮ হাজার থেকে বেড়ে ২০ হাজার এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্তদের ভাতা ৬ হাজার থেকে বেড়ে ১৫ হাজার টাকা হয়েছে।’

একই সঙ্গে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ভাতাও বাড়ানো হয়েছে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘এ-শ্রেণির (যারা ৯৬ থেকে ১০০ শতাংশ পঙ্গু) মুক্তিযোদ্ধাদের মাসিক ভাতা ৩০ হাজার থেকে বৃদ্ধি করে ৪৫ হাজার টাকা, বি-শ্রেণির (৬১ থেকে ৯৫ শতাংশ পঙ্গু) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা ২০ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা, সি-শ্রেণির (যারা ২০ থেকে ৬০ শতাংশ পঙ্গু) যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের ভাতা ১৬ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা, ডি-শ্রেণির (যারা ১ থেকে ১৯ শতাংশ পঙ্গু) ভাতা ৯ হাজার ৭০০ টাকা থেকে বৃদ্ধি করে ২৫ হাজার টাকা করা হয়েছে।’

এছাড়া শহীদ পরিবারের সদস্যদের মাসিক ভাতা ১৫ হাজার থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা, মৃত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের ভাতা ১৫ হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা, বীরশ্রেষ্ঠ শহীদ পরিবারের ভাতা ২৮ হাজার টাকা থেকে বৃদ্ধি করে ৩৫ হাজার টাকা করা হয়েছে বলেও জানান শফিউল আলম।

তারামন বিবি বীরপ্রতীক ক্যাটাগরিতে ভাতা পাবেন বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সাতজন বীরশ্রেষ্ঠ, ৬৮ জন বীর উত্তম, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন বীর প্রতীক খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা রয়েছেন।’

শেয়ার করুন

পাঠকের মতামত