আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

সাহসী ও সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন জরুরি : বি চৌধুরী

সাহসী ও সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন জরুরি : বি চৌধুরী

৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল বলে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করেছেন বলে দাবি করেছেন সাবেক রাস্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। এমতাবস্থায় বর্তমানে একটি সাহসী ও সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন জরুরি দরকার বলে তিনি মন্তব্য করেন।

আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এ দাবি করেন।

“আর নয় ২৮ অক্টোবর নয়, গণতন্ত্র প্রতিষ্ঠায় সকল দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের দাবী” শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে স্বাধীনতা ও মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন নামের একটি সংগঠন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে প্রধানমন্ত্রী বলেছেন আগামী দিনের নির্বাচন প্রশ্নবিদ্ধ করলে চলবে না। তার এ কথার মধ্য দিয়ে প্রমাণিত হয় ৫ জানুয়ারির নির্বাচনসহ বিগত দিনে অনুষ্ঠিত হওয়া নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ ছিল। তার এ স্বীকারোক্তির জন্য তাকে ধন্যবাদ জানাই।

সুষ্ঠু নির্বাচন করতে সবার সাথে আলোচনায় বসতে হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক সরকারের প্রথম ধাপ। এ ক্ষেত্রে আমাদের প্রধান কাজ সাহসী এবং ন্যায়বান এবং সত্যনিষ্ঠ নির্বাচন কমিশন গঠন করা।

আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আহসান উল্লাহ শামীমের সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নুর মোহাম্মদ খান, মুসলিম লীগের মহাসচিব আবুল খায়ের, সাংঠনিক সম্পাদক এস এইচ খান আসাদ প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত