আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নিরপেক্ষ নির্বাচন হলে আ.লীগ ১০ সিটও পাবে না : দুদু

নিরপেক্ষ নির্বাচন হলে আ.লীগ ১০ সিটও পাবে না : দুদু

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টা সিটও পাবে না। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। সার্চ কমিটির নামে রকিব মার্কা নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে না।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর তোপখানা রোডস্থ জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং সকল রাজবন্দির মুক্তির দাবিতে’ এক মানবন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, বিএনপি কঠিন সময়েও নির্বাচনে অংশগ্রহণ করে ৩৮টি সিট পেয়ে বিরোধী দলে ছিল। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, বর্তমান সরকারের এত ব্যর্থতা যে তারা নির্বাচনে বিজয়ের ফলাফলই খুঁজে পাবে না।

তিনি আরো বলেন, আমাদের নেতাকর্মীদেরকে মামলা-হামলা ও নির্যাতন করে আন্দোলনের বাইরে রাখার যে স্বপ্ন দেখছে সেই স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। জনগণের আন্দোলনেই দুঃশাসনের পতন নিশ্চিত হবে।

তিনি অবিলম্বে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল এবং সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তির দাবি করেন।

মানববন্ধনে শাহবাগ থানা কৃষকদলের সভাপতি এম. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর বিএনপির সদস্য ফরিদ উদ্দিন, জিয়া নাগরিক ফোরাম (জিনাফের) সভাপতি লায়ন মিয়া মো. আনোয়ার, বীরউত্তম শহীদ জিয়া গবেষণা পরিষদের সভাপতি কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন কৃষক দল নেতা ইঞ্জিনিয়ার হৃদয় ও মনির হোসেন। 

শেয়ার করুন

পাঠকের মতামত