আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্যদের সভা শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবনে অনুষ্ঠিত হয়। সেখানে সর্বসম্মতিক্রমে আওয়ামী লীগের নব-নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সদস্যদের তালিকা কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক দলটির সভাপতি শেখ হাসিনা অনুমোদন করেন।

শনিবার বিকেলে আওয়ামী লীগের পক্ষ থেকে গণমাধ্যমে এ তালিকা পাঠানো হয়েছে।

উপদেষ্টা পরিষদ : আওয়ামী লীগের ৩৮ সদস্য উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে স্থান পেয়েছেন যারা…ডা. এস এ মালেক, আবুল মাল আব্দুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, আলহাজ মো. ইসহাক মিয়া, অ্যাড. মো. রহমত আলী, এইচ টি ইমাম, ড. মশিউর রহমান, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, রাজীউদ্দিন আহমেদ রাজু, ড. মহিউদ্দীন খান আলমগীর, ব্যরিস্টার শফিক আহমেদ।

এছাড়া রয়েছেন সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, শ্রী সতীশ চন্দ্র রায়, প্রফেসর ড. আব্দুল খালেক, প্রফেসর ডা. রুহুল হক এমপি, কাজী আকরাম উদ্দীন, অ্যাড. সৈয়দ রেজাউর রহমান, ড. অনুপম সেন, প্রফেসর ড. হামিদা বানু, প্রফেসর ড. মো. হোসেন মনসুর, অধ্যাপিকা সুলতানা শফি, এ এফ এম ফখরুল ইসলাম মুন্সী, অ্যাম্বাসেডর জমির, গোলাম মওলা নকশাবন্দি, ড. মির্জা এমএ জলিল, ড. প্রণব কুমার বড়ুয়া, মে. জে. আব্দুল হাফিজ মল্লিক পিএসসি (অব.), প্রফেসর ডক্টর সাইদুর রহমান খান, ড. গওহর রিজভী, প্রফেসর খন্দকার বজললু হক, মো. রশিদুল আলম, স্থপতি ইয়াফেস ওসমান, কাজী সিরাজুল ইসলাম, মকবুল হোসেন, চৌধুরী খালেকুজ্জামান।

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ  (২০১৬–২০১৯)

আওয়ামী লীগের সভাপতি: শেখ হাসিনা। সভাপতিমণ্ডলীর সদস্যরা হলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, অ্যাড. সাহারা খাতুন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সৈয়দ আশরাফুর ইসলাম, পীযুষ কান্তি ভট্টাচার্য্য, নুরুল ইসলাম নাহিদ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, রমেশ চন্দ্র সেন ও অ্যাড. আব্দুল মান্নান খান।

নতুন তালিকায় দেখা যায় সভাপতিমণ্ডলীর সদস্যদের মধ্যে এখনও তিনটি পদ খালি রয়েছে।

সাধারণ সম্পাদক :
ওবায়দুল কাদের। যুগ্ম সাধারণ সম্পাদকরা হলেন, মাহাবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবীর নানক ও আব্দুর রহমান।

আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন এইচএন আশিকুর রহমান। অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সি। আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নদী, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ অ্যাড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন।

মহিলা বিষয়ক সম্পাদক হয়েছেন ফজিলাতুন নেসা ইন্দিরা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হয়েছেন অ্যাড. মৃণাল কান্তি দাস।

শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক হয়েছেন শামসুন নাহার চাঁপা, শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুছ ছাত্তার, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এবং স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদ ডা. রোকেয়া সুলতানা।

সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন, মো. মেজবাহ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, একেএম এনামুল হক শামীম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল),  উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম।

তবে সম্পাদকমণ্ডলীর মধ্যে আন্তর্জাতিক সম্পাদক পদে এখনও কেউ দায়িত্ব পাননি। এছাড়াও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, যুব ও ক্রীড়া সম্পাদক এবং উপ-দফতর সম্পাদকের পদগুলোও এখনও  পূরণ করা হয়নি।

কমিটির ২৮ জন সদস্য :

আবুল হাসনাত আবদুল্লাহ, মো. মমতাজ উদ্দিন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, নুরুল মজিদ হুমায়ুন, খায়রুজ্জামান লিটন, সিমিন হোসেন রিমি, বেগম মন্নুজান সুফিয়ান, নুরুল ইসলাম ঠাণ্ডু, র আম ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী, দিপঙ্কর তালুকদার, বদরুদ্দীন আহমেদ কামরান, আখরারুজ্জামান, এস এম কামাল হোসেন, মির্জা আজম, অ্যাডভোকেট নজিবুল্লাহ হিরু, আমিরুল ইসলাম মিলন, অধ্যাপক রফিকুল ইসলাম (মৌলভীবাজার), গোলাম কবির রব্বানী চিনু, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, পারভীন জামান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, মেরিনা জাহান, ড. শাম্মী আহমেদ, মারুফা আখতার পপি, ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপাধ্যক্ষ রেমণ্ড আরেং।

আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সদস্য ১১ জন। তারা হলেন, শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, কাজী জাফর উল্লাহ, ওবায়দুল কাদের, প্রফেসর, ড. আলাউদ্দিন আহমেদ ও মো. রশিদুল আলম।

স্থানীয় সরকার/পৌরসভা ও ইউনিয়ন পরিষদ মনোনয়ন বোর্ড (২০১৬-২০১৯)

১৯ সদস্য বিশিষ্ট কমিটিতে আছেন শেখ হাসিনা, সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আশরাফুল ইসলাম, আবুল হাসনাত আব্দুল্লাহ, কাজী জাফর উল্লাহ, মোহাম্মদ নাসিম, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, প্রফেসর ড. আলাউদ্দিন আহমেদ, মো. রশিদুল আলম, মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মণি, জাহাঙ্গীর কবির নানক, ড. আব্দুস সোবহান গোলাপ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত