আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দুর্বল কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

দুর্বল কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

দুর্বল কমিশন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এ টি এম শামসুল হুদা বলেছেন, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন ও অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। সুষ্ঠু নির্বাচনের জন্য যোগ্য কমিশনার নিয়োগ দেয়াও অাবশ্যক।

শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন না-কি প্রার্থীসহ জনগণের ভূমিকা বেশি’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে বিএফডিসি।

এটিএম শামসুল হুদা বলেন, ‘বাংলাদেশে এই চেয়ারটিতে যোগ্য কমিশনার বসার জন্য অনেক যোগ্য প্রার্থী রয়েছেন। কিন্তু আমরা কখনো তাদের খোঁজ করি না। ফলে নির্বাচনের ক্ষেত্রে একটি অরাজকতা সৃষ্টি হয়। নির্বাচনের ক্ষেত্রে কমিশন দুর্বল হলে চলবে না। কমিশন দুর্বল হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’

নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া প্রসঙ্গে সাবেক এই সিইসি বলেন, ‘সুষ্ঠুভাবে যোগ্য কমিশনার নিয়োগ দেয়া হলে নির্বাচন কমিশনের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা ফিরবে। সুষ্ঠু নির্বাচন করতে হলে অবশ্যই যোগ্য কমিশন গঠন করতে হবে।’

ভারতীয় নির্বাচন কমিশনের উদাহরণ টেনে সাবেক সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের জন্য যেভাবে কাজ করি ভারতে এমন তৎপরতা সেভাবে লক্ষ্য করা যায় না। কিন্তু আমরা ভারতের মতো গ্রহণযোগ্য নির্বাচন করতে পারি না। আমরা ব্যর্থ হই।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত