আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা

হিন্দু সম্প্রদায়কে মালাউন বলার অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের বিরুদ্ধে কুমিল্লার একটি আদালতে মানহানি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার অ্যাড. সুবীর নন্দী বাবু বাদী হয়ে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতের বিচারক মোস্তাইন বিল্লাহ’র আদালতে মামলাটি দায়ের করেন। 

আদালত সূত্রে জানা যায়, আদালত মামলাটি আমলে নিয়ে ২০১৭ সালের ২৩ জানুয়ারির মধ্যে কোতয়ালী মডেল থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. স্বর্ণ কমল নন্দী।

এদিকে, বিকেলে আইনজীবী সমিতির চতুর্থ তলায় সংবাদ সম্মেলন করে হিন্দু আইনজীবীদের সংগঠন জেলা আইনজীবী ঐক্য পরিষদ।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি গোপাল ভৌমিক হিন্দু সম্প্রদায়কে নিয়ে কটূক্তি করায় মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের মন্ত্রী সভা থেকে অপসারণ দাবি করেন। তার ইন্দনে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়ি-ঘরে হামলা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে মন্তব্য করা হয়।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সহ-সভাপতি সুভাস চন্দ্র বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক অ্যাড. সুবীর নন্দী বাবু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. স্বর্ণ কমল নন্দী ও সদস্য নিরঞ্জন চন্দ্র সরকার প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত