আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রধানমন্ত্রীকে সাবধান থাকতে বললেন রিজভী

প্রধানমন্ত্রীকে সাবধান থাকতে বললেন রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাবধান থাকতে বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। তিনি বলেছেন, আপনার আশপাশে যারা আছে, তাদের ব্যাপারে সাবধান থাকুন, সতর্ক থাকুন-তাদের ফলো করুন। বিএনপি বা অন্য কোনো দলকে নিয়ে ভয় পাবেন না, আতঙ্কে থাকবেন না। কারণ আপনার পিতাকে হত্যার পর তার (বঙ্গবন্ধু) কাছের লোকেরাই, তার মন্ত্রিসভার সদস্য খন্দকার মোশতাক ও আব্দুল মালেক উকিলরাই ক্ষমতা নিয়েছিলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বুধবার দুপুরে ‘৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী আহমেদ বলেন, আপনি বছর দেড়েক আগে বলেছেন, আওয়ামী লীগের সব নেতাকেই চেনা যায়, একমাত্র আমাকে বাদ দিয়ে। সুতরাং আপনিও দলের লোকদেরকে ভয় পান। আপনার দলের লোকেরা যেকোনো মুহূর্তেই বিশ্বাসঘাতকতা করতে পারে, যেমনটা আপনার বাবার সঙ্গে করেছিল।

তিনি বলেন, ৭ নভেম্বর কর্মসূচি এই জন্য করতে দেন না, কারণ এটা করতে দিলে আপনাদের পাপ ও যত ব্যর্থতা তা উঠে আসবে। এজন্য আপনাদের এত ভয়, এজন্য পুলিশ ৭ নভেম্বর সমাবেশের অনুমতি দিতে চায় না।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বিপ্লব ও ক্যু এক জিনিস নয়। ক্যু হয় রাতের অন্ধকারে। যেটি হয়েছিল আপনাদের নেতা খন্দকার মোশতাকের নেতৃত্বে। আর বিপ্লব হয় সেনা-জনতা বা সকল মানুষের অংশগ্রহণে। যেটি হয়েছিল ৭ নভেম্বর।

আমরা আবারও সোহরাওয়ার্দীতে সমাবেশের জন্য আবেদন করেছি। আশা করছি পুলিশ অনুমোদন দেবে। গণতন্ত্র ও শান্তির স্বার্থে সেদিন অনুমোদন দেবেন আশা করছি।

শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও বিএনপির গণশিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুইয়ার সভাপতিত্বে আলোচনাসভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, তিন সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, শহিদুল ইসলাম বাবুল, আব্দুল আউয়াল খান পাঠান, শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক কাদের গণি চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি


শেয়ার করুন

পাঠকের মতামত