আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

যথেষ্ট প্রমাণ সাপেক্ষে রামপালের বিরোধিতা : সুলতানা কামাল

যথেষ্ট প্রমাণ সাপেক্ষে রামপালের বিরোধিতা : সুলতানা কামাল

যথেষ্ট তথ্য প্রমাণ ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমেই রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করা হচ্ছে বলে জানিয়েছে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি।

রাজধানীর জাতীয় প্রেসক্লাব মিলনাতনে শনিবার (১২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

জাতীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল লিখিত বক্তব্যে বলেন, ‘সুন্দরবন তথা রামপাল নিয়ে কোনো অযৌক্তিক বক্তব্য রাখা হচ্ছে না। বরং যথেষ্ট তথ্য প্রমাণ ও বিজ্ঞানভিত্তিক বিশ্লেষণের মাধ্যমেই আমরা রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করছি।’

তিনি বলেন, জনস্বার্থ ও সুন্দরবনবিরোধী সব অপপ্রচার বন্ধ করে, জনদাবি মেনে নিয়ে সুন্দরবনকে বাঁচানোর স্বার্থে রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিল করতে হবে।

সুলতানা কামাল বলেন, সুন্দরবন প্রশ্নে বাংলাদেশ সরকারের অবস্থান আর জলবায়ু প্রশ্নে অবস্থান পরস্পর বিরোধী। কারণ জলবায়ু সংকট মোকাবিলা করতে হলে সুন্দরবনকে অক্ষত রাখা আমাদের প্রধান দায়িত্ব। এটি জাতিসংঘ ও সারা বিশ্বের আকাঙ্ক্ষা।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, সুন্দরবন নিয়ে জনগণের ট্যাক্সের টাকায় যে বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে তা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক। এটা সম্পূর্ণ মিথ্যা তথ্যে। যা বন্ধ করা উচিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব ডা. মো. আব্দুল মতিন, অধ্যাপক এম এম আকাশ, বদরুল ইমাম, ইফতেখারুজ্জামান, খুশী কবির ও রুহিন হোসেন প্রিন্স।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত