আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রিজার্ভ চুরির দেড় কোটি ডলার ফেরত পেল বাংলাদেশ

রিজার্ভ চুরির দেড় কোটি ডলার ফেরত পেল বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন সরকার।

ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের কাছ থেকে বাংলাদেশ ব্যাংকের অ্যান্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টের দুই সদস্যের উপস্থিতিতে এ টাকা গ্রহণ করেছেন ফিলিপাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজ।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গত শুক্রবার (১১ নভেম্বর) চুরি হয়ে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারেরমধ্যে ১ কোটি ৫০ লাখ ডলারআমরা হতে পেয়েছি। ব্যাংকিং প্রক্রিয়ায় ওই টাকা হস্তান্তর হবে। তবে ফেডারেল রিজার্ভ ব্যাংকের অ্যাকাউন্টে এ টাকা পৌঁছতে ২-৩ দিন সময় লাগতে পারে।’

এর আগে শুক্রবার ফিলিপাইনের একটি আদালত তাদের কেন্দ্রীয় ব্যাংককে ১৫ মিলিয়ন (দেড় কোটি ডলার) বাংলাদেশ ব্যাংককে দিতে নির্দেশ দেন।

এরপর ফিলিপাইনের অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিল বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিদলকে ওই টাকা বুঝিয়ে দেয়।

বাংলাদেশ ব্যাংকের অর্থনৈতিক গোয়েন্দা ইউনিটের মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথের নেতৃত্বে অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের দুই সদস্যের প্রতিনিধিদল এ অর্থ গ্রহণ করে। গৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়েছে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সুইফট সিস্টেম ব্যবহার করে ভুয়া বার্তা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংকের প্রায় ৮ কোটি ১০ লাখ ডলার চুরির ঘটনা ঘটে। রিজল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনে (আরসিবিসি) যাওয়া টাকার একটি বড় অংশ পরে ফিলিপিন্সের জুয়ার টেবিলে চলে যায়। এর মধ্যে ক্যাসিনো মালিকের ফেরত দেয়া দেড় কোটি ডলার পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু করতে আগস্টে ফিলিপাইনের ম্যানিলা গিয়েছিল বাংলাদেশ ব্যাংকের একটি দল।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত