আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় ছয়জন বরখাস্ত

প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় ছয়জন বরখাস্ত

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটির ঘটনায় বাংলাদেশ বিমানের টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছয়জনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে এ কথা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সময় মন্ত্রণালয়ের সচিব এসএম গোলাম ফারুকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

যাদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত হয়েছে তারা হলেন- এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান, জাকির হোসাইন ও সিদ্দিকুর রহমান। এদের মধ্যে সিদ্দিকুর রহমান টেকনিশিয়ান অফিসার,  বাকি পাঁচ জন বিমানের প্রকৌশল কর্মকর্তা।

বিমানের তদন্ত কমিটি  প্রাথমিক রিপোর্টে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। প্রতিবেদনে বলা হয়, দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে বিমানে ত্রুটি দেখা দেয়।

এ প্রসঙ্গে রাশেদ খান মেনন বলেন, ‘কমিটির তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, তিনটি কারণে বিমানে ত্রুটি দেখা দিতে পারে। কারণগুলো হলো- ইঞ্জিনের ত্রুটি (যন্ত্রাংশ কাজ না করা), আবহাওয়া সংক্রান্ত এবং কর্তব্যে অবহেলা। প্রাথমিক তদন্তে প্রথম দুটি কারণের অস্তিত্ব পাওয়া যায়নি। সে ক্ষেত্রে  তদন্তে কর্তব্যে অবহেলার বিষয়টি উঠে এসেছে।’

মন্ত্রী বলেন, ‘বিমানের টেকনিক্যাল বিভাগের কর্মকর্তারা এই অবহেলার জন্য দায়ী বলে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।’

তিনি জানান,  ‘নির্ধারিত সময়ের একদিন আগেই কমিটি এই প্রতিবেদন জমা দিয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ প্রতিবেদন দেওয়া হবে।’

ওয়াটার সামিটে যোগ দিতে গত ২৭ নভেম্বর হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। সেখানে ত্রুটি সারিয়ে চার ঘণ্টা পর বুদাপেস্টের উদ্দেশে যায় বিমান।

বাংলাদেশ বিমানের এই যান্ত্রিক ত্রুটির কারণ অনুসন্ধানে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ দুটি কমিটি করে। পরে বিশেষজ্ঞদের নিয়ে আরেকটি কমিটি গঠন করা হয়।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত