আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

এমপি মোসলেম রাজাকার, যুদ্ধাপরাধের মামলা হলে সাক্ষী হব : কাদের সিদ্দিকী

এমপি মোসলেম রাজাকার, যুদ্ধাপরাধের মামলা হলে সাক্ষী হব : কাদের সিদ্দিকী

ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) আসনের সংসদ সদস্য (এমপি) এডভোকেট মোসলেম উদ্দিন রাজাকার ছিলেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম। মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হলে কাদের সিদ্দিকী মামলার সাক্ষী হবেন বলেও ফুলবাড়ীয়াবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন।

শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরে ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ পরিদর্শনকালে কাদের সিদ্দিকী এসব কথা বলেন।

ফুলবাড়ীয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের ওপর গত ২৭ নভেম্বর পুলিশের হামলায় ওই কলেজের শিক্ষক আবুল কালাম আজাদসহ দুজন নিহত হওয়ার প্রেক্ষিতে ওই কলেজ পরিদর্শনে যান ময়মনসিংহ অঞ্চলের মুক্তিযুদ্ধের সংগঠক ও কাদেরিয়া বাহিনীর প্রধান কাদের সিদ্দিকী। পরে সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন।

এমপি মোসলেমের বিচারের উদ্যোগ নিতে ময়মনসিংহ জেলার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের প্রতি আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেছেন, ‘১৯৭০ সালের নির্বাচনে মোসলেম এমপি হয়েছিলেন, কিন্তু মুক্তিযুদ্ধে যান নাই। তাকে ধরার জন্য ১০বার লোক পাঠিয়েছিলাম।’

ধর্ম মন্ত্রীকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেছেন, ‘ধর্মমন্ত্রী মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানকে বলেছি, আপনারা এতো রাজাকারের বিচার করেন, ফুলবাড়ীয়ার রাজাকার এমপি মোসলেমের বিচার করেন না কেন?’

দ্রুতই এমপি মোসলেম এর নামে যুদ্ধাপরাধের মামলা করার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, ‘আমি এখান থেকে যেতে না যেতেই রাজাকার এমপি মোসলেমের নামে একটি যুদ্ধাপরাধের মামলা করবেন। আমি জীবনে কারো নামে মামলা করি নাই। কোনো মামলায় সাক্ষ্য দেই নাই। এইবার আমি একজন রাজাকার এমপির বিরুদ্ধে সাক্ষী হতে চাই।’

শিক্ষক আবুল কালাম আজাদসহ দুজন নিহতের ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করে কাদের সিদ্দিকী বলেছেন, ‘যতদিন কলেজ সরকারিকরণের দাবি আদায়সহ হত্যার বিচার না হবে, ততদিনই জনতাকে সাথে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।’

কাদের সিদ্দিকী আরো বলেছেন, ‘বাংলাদেশ স্বাধীন দেশ। এ দেশের একটা ছাগল পিটালেও বিচার হওয়া উচিত। অথচ একজন শিক্ষক ও সাধারণ মানুষকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ। আমরা কী এই স্বাধীনতার জন্য রক্ত ঝরিয়েছি? এসব যখন মনে হয়, তখন ক্ষোভে ফেটে পড়তে ইচ্ছা করে। আমি যদি মুসলমান না হতাম, অনেক আগেই আত্মহত্যা করতাম।’

এ সময় কৃষক শ্রমিক জনতার লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, যুগ্ম-সম্পাদক অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী, জেলা সভাপতি অধ্যক্ষ আব্দুর রশিদ, ফুলবাড়ীয়া উপজেলা সভাপতি কাজী ইমান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, ফুলবাড়ীয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ বি সিদ্দিক ও জেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেনসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনতা উপস্থিত ছিলেন।

এদিকে শুক্রবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কাদের সিদ্দিকী বলেছেন, ‘এমন বাংলাদেশ হবে আগে জানলে আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতাম না। ফুলবাড়ীয়ার এমপির নামে যুদ্ধাপরাধের মামলা হলে আমি এক নম্বর সাক্ষী হব।’


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত