আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

রাষ্ট্রপতির সংলাপে রবিবার বঙ্গভবনে যাচ্ছেন খালেদা

রাষ্ট্রপতির সংলাপে রবিবার বঙ্গভবনে যাচ্ছেন খালেদা

নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথে মতবিনিময় করতে রবিবার ( ১৮ ডিসেম্বর) বিকেলে বঙ্গভবনে যাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ইতোমধ্যে ১০ সদস্যের একটি প্রতিনিধিদলের তালিকা বঙ্গভবনে জমা দিয়েছে বিএনপি। প্রতিনিধি দলেন নেতৃত্ব দেবেন খালেদা জিয়া।

বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া ছাড়াও বিএনপির প্রতিনিধি দলের তালিকায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী নাম রয়েছে।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার জানিয়েছেন, রবিবার বিকেল ৩টায় গুলশানের নিজ বাসভবন থেকে বের হয়ে প্রথমে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন খালেদা জিয়া। সেখানে অপেক্ষমান প্রতিনিধি দলের বাকি সদস্যদের নিয়ে একত্রে বঙ্গভবনের উদ্দেশে রওনা হবেন তিনি।

প্রতিনিধি দলে কারা থাকছেন জানতে চাইলে তিনি জানান, স্থায়ী কমিটির বাইরে কেউই থাকছেন না।

উল্লেখ্য, নির্বাচন কমিশন পুনর্গঠনের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিএনপির সঙ্গে আলোচনার মধ্য দিয়েই রবিবার থেকে এ সংলাপ শুরু হচ্ছে। ২০১২ সালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে ‘সার্চ কমিটির’মাধ্যমে যেভাবে ইসি গঠন করা হয়েছিল, এবারো একই পদক্ষেপ নিয়েছেন রাষ্ট্রপতি ।

গত ১৮ নভেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এক সংবাদ সম্মেলনে নতুন ইসি ও সার্চ কমিটি পুনর্গঠন নিয়ে তার দলের ১৩ দফা প্রস্তাব তুলে ধরেন, যার মূল বিষয় ছিল ‘সব নিবন্ধিত রাজনৈতিক দল, অথবা স্বাধীনতার পর প্রথম জাতীয় সংসদ থেকে শুরু করে বিভিন্ন সময়ে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছে এমন সকল রাজনৈতিক দলের’মতৈক্যের ভিত্তিতে নতুন ইসি গঠন করা।

এরপর বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত ৬ ডিসেম্বর বঙ্গভবনে গিয়ে খালেদা জিয়ার ওই প্রস্তাবের বিস্তারিত কপি পৌঁছে দেন।

এরপর গত ১২ ডিসেম্বর বঙ্গভবন থেকে চিঠি পাঠিয়ে সংলাপের জন্য বিএনপির কাছে ১০ সদস্যের প্রতিনিধি দলের নাম চাওয়া হয়। এতে বলা হয়-‘নির্বাচন কমিশন গঠনে মাহামান্য রাষ্ট্রপতি আগ্রহ ব্যক্ত করেছেন। সেই লক্ষ্যে আগামী ১৮ ডিসেম্বর বিকেলে বঙ্গভবনে আপনার দলের নেতৃবৃন্দের সাথে মত-বিনিময়ের সানুগ্রহ সম্মতি জ্ঞাপন করেছেন রাষ্ট্রপতি।’

প্রসঙ্গত, আগামী বছর (২০১৭ সাল) ফেব্রুয়ারি মাসে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত