আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নির্বাচন কমিশন গঠনে আইন চান এরশাদ

নির্বাচন কমিশন গঠনে আইন চান এরশাদ

নির্বাচন কমিশন (ইসি) গঠন করার ব্যাপারে একটা আইন করা দরকার উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘যদিও এ সংক্রান্ত আইন বাংলাদেশ, এমনকি ভারতেও নেই।’ রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে শনিবার দুপুরে দলীয় নেতাকর্মী ও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এরশাদ বলেন, ‘ইসি গঠনের ক্ষেত্রে আইনটা করা গেলে নির্বাচন কমিশনারেরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে পারবেন। তবে আইনটা করা হবে কিনা জানি না। আশা করি আইন প্রণয়ন করে একটা স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।’

তিনি বলেন, ‘আমরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের নামের তালিকা প্রদান করবো। আশা করবো একটি স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে।’ দলীয় নেতাকর্মীদের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘আগামী ১ জানুয়ারী জাতীয় পার্টির প্রতীষ্ঠা বার্ষিকী। ওই দিন ঢাকায় লাখো মানুষের সমাবেশ ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি যেমন সংসদেও আছে তেমনি রাজপথেও আছে।’

এ সময় তিনি রংপুর থেকে হাজারও নেতাকর্মী সমাবেশে যোগদান করবে বলে আশা প্রকাশ করেন।

এর আগে দুপুরে এরশাদ রংপুর সার্কিট হাউসে পৌছলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গাসহ জেলা ও মহানগর জাপার নেতারা এ সময় উপস্থিত ছিলেন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত