আপডেট :

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

ঢাবি ছাত্রলীগের সহসভাপতি গুলিবিদ্ধ

ঢাবি ছাত্রলীগের সহসভাপতি গুলিবিদ্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রলীগের সহসভাপতি আবদুল্লাহ আল-জোবায়ের গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর পলাশী এলাকায় এ ঘটনা ঘটে।

জোবায়ের হাজি মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র। তাঁর সঙ্গে থাকা বাকি দুই বন্ধু মুহসীন হল ছাত্রলীগের সভাপতি জহিরুল ইসলাম ও সহসভাপতি আবু সাইদ।

ছাত্রলীগ সূত্রে জানা যায়, রাতে চা পান করতে দুই বন্ধুকে নিয়ে বেরিয়েছিলেন জোবায়ের। পরে দুই বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে করে হলের দিকে যাচ্ছিলেন। দিবাগত রাত ১টার দিকে তাঁরা পলাশী এলাকার ব্যানবেইসের সামনে পৌঁছালে সাদা রঙের একটি প্রাইভেটকার তাঁদের সামনে এসে দাঁড়ায়। এর পর ওই গাড়ি থেকে দুজন লোক বের হয়ে জোবায়েরের পায়ে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনার পর দ্রুত পথচারী ও বন্ধুদের সহযোগিতায় জোবায়েরকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার সকালে বিষয়টি জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশার আজিম-উল-হক। তিনি জানান, যে গাড়ি থেকে গুলি চালানো হয়েছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। অপরাধীদের ধরতে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে কী কারণে এ গুলির ঘটনা ঘটেছে, তা তদন্তের পর বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত