আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ : গ্রহণযোগ্য ইসি গঠনের আহ্বান কাদের সিদ্দিকীর

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ : গ্রহণযোগ্য ইসি গঠনের আহ্বান কাদের সিদ্দিকীর

রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সংলাপকালে স্বাধীন ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন (ইসি) গঠনের আহ্বান জানিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল কাদের সিদ্দিকী বীর উত্তম।

বুধবার রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এ কথা জানান কাদের সিদ্দিকী।

তিনি বলেন, রাষ্ট্রপতি স্বাধীন ও মুক্তভাবে ইসি গঠন করতে পারেন। আমরা রাষ্ট্রপতিকে বলেছি, বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) ওপর কারো আস্থা নেই। আপনি নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করুন, যা সব রাজনৈতিক দল মেনে নেবে।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতিকে বলেছি, রাষ্ট্রের অভিভাবক আপনি। আপনাকে এ বিষয়টি সমাধান করতে হবে। সুষ্ঠু নির্বাচন করা ছাড়া দেশে গণতন্ত্র চর্চা হবে না। দেশে সুষ্ঠু নির্বাচন করতে হলে নিরপেক্ষ ও সবার কাছে গ্রহণযোগ্য নিরপেক্ষ ইসির প্রয়োজন। জবাবে রাষ্ট্রপতি বলেছেন, সবার সঙ্গে আলোচনা করে এ বিষয়টি ঠিক করা হবে।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, সংসদে আইন করে নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে একটি দলের (জাতীয় পার্টির) প্রস্তাবের বিরোধিতা করেছি। আমরা এই সংসদকে জনসমর্থনহীন ও অনাস্থার সংসদ মনে করি। এই সংসদের ১৫৩ জন সংসদ সদস্য অনির্বাচিত। ইসি গঠনে এই সংসদের দ্বারা কোনো আইন প্রণয়নের প্রয়োজন নেই।

তিনি আরো বলেন, রাষ্ট্রপতিকে বছরে দুই বার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার অনুরোধ করেছি।

এক প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, রাষ্ট্রপতির মনোভাব অত্যন্ত ইতিবাচক। ইসি গঠন উপলক্ষে রাষ্ট্রপতির সংলাপের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। 

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি গঠনে কারো নাম প্রস্তাব করিনি। সার্চ কমিটি করেই হোক আর না করেই হোক, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি যেভাবে ইসি গঠনে কাজ করবেন তাতে আমরা সমর্থন করব। আশা করি, নতুন নির্বাচন কমিশন (ইসি) স্বাধীন ও সবার কাছে গ্রহণযোগ্য হবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত