আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও নাসিক মেয়র আইভী

বিপুল ভোটে বিজয়ী হয়ে আবারও নাসিক মেয়র আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বেসরকারিভাবে প্রাপ্ত ফল অনুযায়ী, আইভী নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট। অন্যদিকে, ধানের শীষ প্রতীক নিয়ে সাখাওয়াত পেয়েছেন ৯৬ হাজার ৭০০ ভোট। ফলে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৭ হাজার ৯০২ ভোটের ব্যবধানে জয়ী হয়ে নাসিকে টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন আইভী।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নাসিক নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোটগ্রহণ শেষে বিকেল ৪টা থেকে শহরের নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড মিলনায়তনে রিটার্নিং অফিসারের অস্থায়ী কার্যালয়ে চলে ফলাফল ঘোষণার কার্যক্রম। বিকেলে নির্বাচনের রিটার্নিং অফিসার নুরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে প্রাপ্ত সবশেষ খবরে ৬৩ থেকে ৬৫ ভাগের মতো ভোট পড়েছে ধারণা করা হচ্ছে। এটা কম-বেশি হতে পারে। তবে এ ব্যাপারে পরে আরো বিস্তারিত জানানো যাবে।’

এবারের নাসিক নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি’র মনোনীত প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী মেয়র পদে, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর প্রার্থী ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোটার ভোটার সংখ্যা ছিল ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত