আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

জামায়ত না ছাড়লে জয় আসবে না: খালেদা জিয়াকে নাসিম

জামায়ত না ছাড়লে জয় আসবে না: খালেদা জিয়াকে নাসিম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন থেকে শিক্ষা নিয়ে আগামী ২০১৯ সালের জাতীয় নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তত হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়নে স্বাস্থ্য সহকারীদের মহাসমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম আরও বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে কেন ধানের শীষ ও বিএনপি ব্যর্থ হলো? কারণ তারা স্বাধীনতাবিরোধী জামায়াতকে সঙ্গে নিয়ে জ্বালাও-পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করেছিল। প্রথম সুযোগেই মানুষ নৈরাজ্যের বিরুদ্ধে রায় দিয়েছে। বিজয়ের মাসে মানুষ স্বাধীনতাবিরোধী শক্তিকে বিজয়ী করেনি। আগামীতেও করবে না। তাই সময় থাকতে জামায়াতকে ছাড়ুন, অন্যথায় সামনে আর কোনোদিন জয় আসবে না।

হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

খালেদা জিয়ার সমালোচনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, নারায়নগঞ্জ সিটি নির্বাচন যেভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে, তাতে কারচুপির কথা কেউ বলতে পারবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব তা প্রমাণ হয়ে গেছে। আগামী ২০১৯ সালেও শেখ হাসিনার অধীনে এভাবেই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংগঠনের ঢাকা বিভাগ শাখার সভাপতি আবুল ওয়ারেশের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মাহমুদ হাসান, হেলহ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল আনসারী, সাধারণ সম্পাদক এনায়েত রাব্বী প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত