আপডেট :

        ক্যালিফোর্নিয়া গভর্নর দৌড়ে বেসেরার গতি বাড়ছে, রিপাবলিকান ভোট টানতে হিলটনের চেষ্টা

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে স্পেন্সার প্র্যাটকে সমর্থন ট্রাম্পের

        সাউদার্ন ক্যালিফোর্নিয়াজুড়ে একাধিক দাবানল, হাজারো মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে

        রোলেক্স প্রতারণায় ১৫ লাখ ডলার আত্মসাতের অভিযোগ

        যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের নিল সিয়েরা লিওন

        তাইওয়ানের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলবেন ট্রাম্প, কূটনৈতিক অঙ্গনে নতুন উত্তেজনা

        কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হত্যা মামলা

        ইসলামিক সেন্টার হামলায় নিরাপত্তারক্ষী আমিন আবদুল্লাহ নায়ক হিসেবে সম্মানিত

        স্যান্ডি ফায়ারে সিমি ভ্যালির প্রায় ৪৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ

        যুক্তরাষ্ট্রে ব্রিটিশ উপ-রাষ্ট্রদূতের পদত্যাগ

        ট্রাম্প-শি বৈঠকের পর বোয়িং থেকে ২০০ বিমান কিনবে চীন

        ট্রাম্পের সমর্থিত প্রার্থীর কাছে পরাজিত ট্রাম্পবিরোধী রিপাবলিকান নেতা

        নিউইয়র্ক সিটিতে খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

        স্যান্ডি দাবানল লস এঞ্জেলেসের দিকে, পুড়েছে ১,৩০০ একরের বেশি

        সান ডিয়েগোর মসজিদে বন্দুক হামলা, নিহত ৩

        কঙ্গোতে ইবোলায় আক্রান্ত মার্কিন চিকিৎসককে জার্মানিতে নেওয়া হচ্ছে

        কঙ্গোতে ইবোলা আতঙ্ক: মৃত অন্তত ১১৮, জরুরি অবস্থা ঘোষণা

        ওপেনএআই মামলায় আদালতে হারলেন ইলন মাস্ক

        লস এঞ্জেলেস কাউন্টিতে হাম আতঙ্ক: ২০২৬ সালের পঞ্চম রোগী শনাক্ত

        ক্যালিফোর্নিয়ায় দমকা হাওয়া, দাবানলের ঝুঁকি ও উত্তাল সমুদ্রের সতর্কতা

পিএসসি পরীক্ষায় স্কুল সেরা হলেন ষাটোর্ধ্ব মহিলা!

পিএসসি পরীক্ষায় স্কুল সেরা হলেন ষাটোর্ধ্ব মহিলা!

বয়সের ভারে ন্যূব্জ। চামড়ায় ভাঁজ। সাদা চুল। কিন্তু দৃষ্টিশক্তি প্রখর। মনোবল তীব্র। এমন অদম্য শক্তি নিয়ে পিএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে স্কুলসেরা হয়েছেন ষাটোর্ধ্ব বাছিরন নেছা।

বাছিরন নেছা মেহেরপুরের গাংনী উপজেলার হোগলবাড়িয়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী এবং একই গ্রামের মৃত রহিল উদ্দিনের স্ত্রী। ৬৫ বছর বয়সী বাছিরন নেছা পরীক্ষায় জিপিএ ৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বাছিরনের পরীক্ষায় পাশ করার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্কুলশিক্ষক, শিক্ষার্থীসহ এলাকাবাসী আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করেন। এদিকে বাছিরনের পাসের খবরে তার গ্রামে ছুটে যান মেহেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু। তিনি বাছিরন নেছাকে মিষ্টি মুখ করান।

জেলা শিক্ষা বিভাগ জানায়, বাছিরনের এমন দৃষ্টান্ত দেশের বয়স্ক শিক্ষা কার্যক্রমকে উৎসাহিত করবে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত