আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

খালেদা জিয়ার আমলে মানুষ ৬২ বছর বাঁচতো এখন ৬৯ বছর বাঁচে : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

খালেদা জিয়ার আমলে মানুষ ৬২ বছর বাঁচতো এখন ৬৯ বছর বাঁচে : সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আয়ের উৎস জানার সময় এসেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। রোববার দুপুরে রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস অ্যান্ড কালচারাল ফাউন্ডেশন (এজাহিকাফ) আয়োজিত শহীদ বুদ্ধিজীবী দিবস ও চলমান রাজনীতি শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খালেদা জিয়ার উদ্দেশে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “কী আয়ের ভিত্তিতে আপন বাঁচেন? আপনি কি চাকরি করেন? ব্যবসা আছে? না জমিদারি আছে? এখন এগুলো জানার সময় এসেছে।”
সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “নারায়ণগঞ্জে গিয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়া বলে এসেছেন, ‘আপনারা গণতন্ত্র উদ্ধারে নামুন, আমি আপনাদের সঙ্গে নামবো।’ আপনি তো কোনো দিন নামেননি। আপনি ৮ম শ্রেণী পর্যন্ত সীমাবদ্ধ ছিলেন। আপনি গণতন্ত্র বুঝেন না। এজন্য না হয় মাফ করা গেল। কিন্তু এখন এসে আবার গণতন্ত্র উদ্ধারে নামতে বলেন কেন?”
আওয়ামী লীগের এ প্রবীণ নেতা বলেন, “খালেদা জিয়ার আমলে মানুষ ৬২ বছর বাঁচতো এখন ৬৯ বছর বাঁচে। সরকারের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা উন্নতির ফলেই তা সম্ভব হয়েছে। ১-১০ বছরের বেশির ভাগ ছেলে-মেয়ে কোনো রোগে নয়, পানিতে ডুবে মারা যায়। সরকার তাও প্রতিকারের ব্যবস্থা করেছে।”
সভায় সভাপতিত্ব করেন বিশ্ব বাঙালি সম্মেলনের সভাপতি কবি আব্দুল খালেক। এ সভায়া আরো উপস্থিত ছিলেন এজাহিকাফের মহাসচিব লায়ন সালাম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এবি সিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মইনুর রশিদ প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত