আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

দুই ছেলে, স্ত্রী ও নাতির মৃত্যুর অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন!

দুই ছেলে, স্ত্রী ও নাতির মৃত্যুর অনুমতি চেয়ে ডিসির কাছে আবেদন!

দুরারোগ্য রোগে আক্রান্ত দুই ছেলে, স্ত্রী ও নাতির মৃত্যুর অনুমতি প্রার্থনা করে মেহেরপুর জেলা প্রশাসক বরাবর আবেদন ওই জেলার এক ব্যক্তি।

মেহেরপুর বাজারের একটি দোকানের মালিক তোফাজ্জেল হোসেন জেলা প্রশাসক বরাবর করা আবেদন পত্রে বলেছেন, হয় চিকিৎসার ব্যবস্থা করুন নচেৎ তাদেরকে ঔষধ খাইয়ে মেরে ফেলার অনুমতি দিন। শনিবার প্রকাশিত বিবিসি বাংলার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

এই আবেদনপত্রটি পেয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসানও আঁতকে উঠেছিলেন বলেও বিবিসি বাংলার খবর থেকে জানা যায়।

মেহেরপুরের জেলা প্রশাসক বরাবর কম্পিউটারে টাইপ করে লেখা আবেদন পত্রটির বিষয়ের জায়গায় এমন লেখা ছিলো- ‘দুরারোগ্য রোগে আক্রান্ত দুই ছেলে, স্ত্রী ও নাতির মৃত্যুর অনুমতি পত্র’। যা দেখে যে কেউ আঁতকে উঠবেন।



গত বৃহস্পতিবার এই আবেদনপত্রটি পেয়ে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সঙ্গে সঙ্গেই যোগাযোগ করেছিলেন আবেদনকারী তোফাজ্জেল হোসেনের সঙ্গে।

মেহেরপুর বাজারে একটি দোকানের মালিক ছিলেন তোফাজ্জেল হোসেনে। ভালোই ছিলেন সে। কিন্তু তিনি সর্বস্ব খুইয়েছেন অসুস্থ দুই ছেলে আর নাতির পেছনে। তারা পক্ষাঘাতগ্রস্ত। অচল-প্রায়। দিনকে দিন তাদের অবস্থা খারাপ থেকে খারাপতর হচ্ছে। চব্বিশ বছর বয়েসী বড় ছেলেটির বেঁচে থাকবার আশা ছেড়েই দিয়েছেন তিনি।

তবে ছোট ছেলেটি এবং নাতিটির অবস্থা অত খারাপ নয় বলে এখনও তাদের বাঁচানোর স্বপ্ন দেখেন তোফাজ্জেল হোসেনে।

তিনি সর্বশেষ বাজারের দোকানটি বেচে বড় ছেলে সবুরকে ভারতে নিয়ে গিয়েছিলেন। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছিল, সে বিরল এক ধরণের ‘মাসকুল্যার ডিসট্রোফি’ বা মাংসপেশিতে পুষ্টির অভাবজনিত অসুখে আক্রান্ত এবং এর চিকিৎসা তাদের কাছে নেই। এরই মধ্যে চলার ক্ষমতা হারিয়েছে সবুর।

চলৎশক্তি হারানোর পথে রয়েছে তের বছর বয়েসী ছেলে রায়হানুল ও আট বছর বয়েসী নাতি সৌরভ। ওদিকে স্ত্রীও মানসিক অসুখে আক্রান্ত।

ফলে অন্নসংস্থানের পাশাপাশি এদের দেখভালের কাজও করতে হচ্ছে তাকে।

এরকম পরিস্থিতিতেই তিনি সরকারের কাছে আবেদন করে বলেছেন, হয় চিকিৎসার ব্যবস্থা করুন নচেৎ তাদেরকে ঔষধ খাইয়ে মেরে ফেলার অনুমতি দিন।

বিবিসিকে তোফাজ্জেল হোসেন বলছিলেন, ‘কি করব বলুন? বড়টাকে আজ চৌদ্দ বছর ধরে টেনে নিয়ে বেড়াচ্ছি। আর পারছি না। সকলেই শয্যাগত হয়ে গেছে। আমরা আর কতদিন টানবো বলেন? এছাড়াতো কোন বিকল্প পথ আমার আর নেই।’

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক খায়রুল হাসান বলছেন, ‘চিঠি পেয়ে তোফাজ্জেল হোসেনকে আমি ডেকে পাঠিয়েছি। তার সমস্যা শুনেছি। তার বাড়ি গিয়ে পরিস্থিতি সরেজমিনে দেখেও এসেছি।’

চিঠির বিষয়বস্তুতে পরিবারের সদস্যদের মৃত্যু চাওয়ার কথা বললেও, মূলত তোফাজ্জেল হোসেন তাদের চিকিৎসার জন্য সাহায্য চেয়েছেন উল্লেখ করে খায়রুল হাসান বলছেন, ‘অত্যন্ত আবেগপ্রবণ হয়ে তিনি এসব লিখেছেন।’

‘সরকারি কর্মকর্তা হলেও আমিতো একজন মানুষ! ওনার কান্নাকাটি দেখে, আমারও মনে হয়েছে ওনার জন্য আমার ব্যক্তিগতভাবেও যদি কিছু করার থাকে সেটা করা উচিত।’

পরিস্থিতি বিচার করে বিভাগীয় কমিশনারকে জানানো হয়েছে। তোফাজ্জেল হোসেনের ছেলে ও নাতিদের চিকিৎসার কাগজপত্র সেখানে পাঠানো হচ্ছে। তাদের ব্যাপারে সরকারি তরফে কি করণীয় আছে সেটা যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে তোফাজ্জেল হোসেনের জন্য সুখবর, তার এই আবেদনের খবর বাংলাদেশের গণমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। বহু মানুষ তার খবর নিচ্ছেন এবং পাশে দাঁড়াতে চাইছেন। বিদেশ থেকেও লোকজন ফোন করে তাদেরকে আর্থিক সহায়তা দিতে চাইছেন।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাকে পরামর্শ দিয়েছেন একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে, যাতে সেই অ্যাকাউন্টের মাধ্যমে হৃদয়বান মানুষেরা তাকে অর্থ সাহায্য দিতে পারেন।

জেলা প্রশাসন আর স্থানীয় সাংবাদিকদের দেওয়া খবরাখবর বিশ্লেষণ করে মনে হচ্ছে, আবেগী এই চিঠিতে চারিদিকে এতই সাড়া পড়ে গেছে যে, তোফাজ্জেল হোসেন তার দুই ছেলে আর নাতির জন্য একটি শেষ চেষ্টা চালানোর সুযোগ হয়ত পেয়েও যেতে পারেন।

এ যাত্রায় হয়তো আর পরিবারের সদস্যদের ঔষধ খাইয়ে মেরে ফেলতে হচ্ছে না তাকে।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত