আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল থাকার বৈধতার রিট খারিজ

মাহবুবে আলম অ্যাটর্নি জেনারেল থাকার বৈধতার রিট খারিজ

মাহবুবে আলমের অ্যাটর্নি জেনারেল পদে থাকার বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ১৬ জানুয়ারি রিটের বিষয়ে শুনানি শেষে ২৩ জানুয়ারি আদেশের দিন ধার্য করলেও তার একদিন পর আজ (মঙ্গলবার) এ আদেশ দেন আদালত।

এদিকে হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন রিটকারী ইউনুছ আলী আকন্দ।

আদালতে অ্যাটর্নি জেনারেলের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী প্রবীর নিয়োগী, এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। অপরদিকে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

গত ১৬ জানুয়ারি রিটের শুনানি শেষে রিটকারী আইনজীবী ইউনুছ আলী আকন্দ বলেছিলেন, রিট আবেদনটির শুনানি শেষ হয়েছে। শুনানিতে আমি সংবিধানের অনুচ্ছেদ ৬৪(১) এবং ৯৪(১) তুলে ধরে বলেছি প্রধান বিচারপতি এবং অ্যাটর্নি জেনারেল ৬৭ বছর অতিক্রম করলে পদে থাকতে পারেন না।

‘৬৭ বছর অতিক্রম করলেন মাহবুবে আলম, অ্যাটর্নি জেনারেল পদে থাকা নিয়ে বিতর্ক’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে এক প্রতিবেদন প্রকাশিত হয়। সেই প্রতিবেদন যুক্ত করে গত ৯ নভেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

রিট আবেদনে বলা হয়, লিগ্যাল রিমেম্ব্রান্সার ম্যানুয়াল-১৯৬০ অনুযায়ী অ্যাটর্নিদের পদ দুই বছরের জন্য। কিন্তু দুই বছর আগেও তিন মাসের নোটিস দিয়ে রাষ্ট্রপতি তাকে অপসারণ করতে পারেন। কিন্তু ওই আইন লঙ্ঘন করে প্রায় আট বছর ওই পদে বহাল আছেন তিনি।

রিট দায়েরের পর ১০ নভেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর বেঞ্চ আবেদনটি শুনানিতে বিব্রতবোধ করেন। নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতি পরে মামলাটি এই বেঞ্চে শুনানির জন্য পাঠান।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত