আপডেট :

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

        ফুলারটনে বিদ্যালয়ের কাছে অস্ত্রধারী সন্দেহভাজন: সতর্কতা না পাওয়ায় প্রশ্নে অভিভাবক ও বাসিন্দারা

        মিনেসোটায় আইসিই অভিযানে হত্যাকাণ্ড: ডেমোক্র্যাটদের বিদ্রোহে আবারও যুক্তরাষ্ট্রে সরকার শাটডাউনের শঙ্কা

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ, উত্তাল লস এঞ্জেলেস

        মিনিয়াপোলিসে আলেক্স প্রেটির হত্যাকাণ্ড: তদন্তের দাবি ডেমোক্র্যাট ও রিপাবলিকান উভয় দলের

সার্চ কমিটির ব্যক্তিরা আওয়ামী লীগের পছন্দের : বিএনপি

সার্চ কমিটির ব্যক্তিরা আওয়ামী লীগের পছন্দের : বিএনপি

নতুন নির্বাচন কমিশন গঠনের জন্য সার্চ কমিটিতে যাদের নাম এসেছে তাদেরকে ‘আওয়ামী লীগের পছন্দের’ ব্যক্তি হিসেবে অভিহিত করেছে বিএনপি।

দলটি বলছে, এই সার্চ কমিটিতে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটেনি। এর মাধ্যমে জাতিকে আরেকটি অনিশ্চিয়তা ও অস্থিতিশীল অন্ধকার গহ্বরের দিকে ঠেলে দেওয়া হলো।

বুধবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘সাগর-রুনি মিলনায়তনে’ আয়োজিত এক আলোচনা সভায় সার্চ কমিটি নিয়ে দলের মতামত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘বহুদলীয় গণতন্ত্র ও শহীদ জিয়া : আজকের বাংলাদেশ’ শীর্ষক এই সভার আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক দল বাংলাদেশ লেবার পার্টি।

নতুন নির্বাচন কমিশন গঠনে ছয় সদস্যের সার্চ কমিটির চিঠি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে রাষ্ট্রপতির কার্যালয়। সেখান থেকে এটি সারসংক্ষেপ আকারে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেটি আবার রাষ্ট্রপতির কছে যাবে। রাষ্ট্রপতির অনুমোদনের পর ওই বিষয়ে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

আনুষ্ঠানিকভাবে প্রকাশ না পেলেও গণমাধ্যমে এসেছে সার্চ কমিটিতে আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) মাসুদ আহমেদ, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য শিরীণ আখতার।

মির্জা ফখরুল বলেন, ‘গণমাধ্যমের মাধ্যমে রাষ্ট্রপতির সার্চ কমিটি গঠন করার কথা জানতে পেরেছি। পুরো সার্চ কমিটি এই আওয়ামী লীগ সরকারের পছন্দের। কারণ, পাবলিক সার্ভিসেস কমিশনের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে এই সরকার, অডিট জেনারেল, প্রো-ভিসি সরকারের নিয়োগপ্রাপ্ত।’

এই সার্চ কমিটিতে বিএনপি ক্ষুব্ধ হয়েছেন জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা হতাশ হইনি, ক্ষুব্ধ হয়েছি। আমরা রাষ্ট্রপতিকে শেষ প্রতিষ্ঠান হিসেবে দেখি, যে প্রতিষ্ঠান রাষ্ট্রের সবচেয়ে বড় অভিভাবক। তার কাছে আমরা সবসময় প্রত্যাশা করি যে, আমরা একটি নিরপেক্ষ একটি সিদ্ধান্ত পাব। দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য জাতির যে, রাজনৈতিক সংকট থেকে এই জাতিকে বের করে আনার যে সুযোগ ছিল তা তিনি গ্রহণ করলেন না।’

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সংকট উত্তরণে কখনো কোনো ধরনের পদক্ষেপ নেয়নি, এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘এটা বলতে দ্বিধা নেই, সরকার চায় এই অস্থিতিশীল পরিস্থিতি থাকুক। আর ঘোলা পানিতে তারা চমৎকার করে মাছ শিকার করবে অর্থাৎ ক্ষমতায় থাকবে।’

সরকার ‘৫ জানুয়ারির মতো’ আরেকটি নির্বাচন করতে চায়, দাবি করে তিনি বলেন, ‘এতে সমস্যার সমাধান হবে না। রাজনৈতিক সংকট নিরসন না করা গেলে মানুষকে বোকা বানিয়ে এবং যে সার্চ কমিটিতে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন নেই, সেখানে এটা কোনদিনই কাজ করতে সক্ষম হবে না।’

নেতা-কর্মীদের উদ্দেশে বিএনপি মহাসচিব বলেন, ‘এখন জনগণকে জাগাতে হবে, তাদের সচেতন করতে হবে। তাদের শক্তির মাধ্যমে গণতন্ত্রবিরোধী শক্তিকে অপসারিত করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি জোটসহ সব ব্যক্তি, প্রতিষ্ঠান ও গণতন্ত্রকামী মানুষের দায়িত্ব এই সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া আন্দোলনে নামা।’

বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরদুজ্জামান ফরহাদ প্রমুখ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত