আপডেট :

        সাত বছরেও শেষ হয়নি লস এঞ্জেলেস বিমানবন্দরের দুই মাইলের ট্রেন

        এথেন্সে বিস্ফোরণে ভবন ধস, নিহত ৬ জনের মধ্যে ৪ জনই মার্কিন নাগরিক

        হারিকেন পোলোর প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঢেউ, বন্যা ও ভাঙনের শঙ্কা

        সান্তা মনিকায় স্বামী-স্ত্রীর মৃ-ত্যু, ১৫ ঘণ্টা পর মিলল সন্ধান

        হারিকেন পোলোর ঢেউ মোকাবিলায় প্রস্তুত লং বিচ, বাড়ছে উপকূলীয় ঝুঁকি

        ব্যাংক অব আমেরিকা আরও ১,০০০ শিক্ষানবিশ নিয়োগ করবে, কর্মী উন্নয়নে দেবে ১৫ কোটি ডলার

        ট্রাম্পের মৃত্যুতে ফ্রি বিয়ার দেওয়ার ঘোষণা, এবার বন্ধের মুখে উইসকনসিনের ব্রুয়ারি

        ট্রাম্পের উপস্থিতি অনুপ্রেরণা জুগিয়েছে, প্রেসিডেন্টস কাপ জয়ের পর বললেন মার্কিন অধিনায়ক

        ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যানের পর ইরানের বার্তা, সংঘাত থামাতে দরকার শুধু আলোচনা

        পোলো ও ওডালিসের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বড় ঢেউয়ের আশঙ্কা

        সিমি ভ্যালিতে একের পর এক দুর্ঘটনা, ফায়ারফাইটার গু রুতর আ হ ত

        হারমোসা বিচ এলাকায় ৩.৬ মাত্রার ভূমিকম্প, তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর নেই

        ২০২৬ সালে ক্যালিফোর্নিয়ায় নেকড়ের আ ক্রমণে ক্ষতিগ্রস্ত বহু খামারের পশু

        বেলফ্লাওয়ারে আগুনের ঘটনায় গু লি বি দ্ধ ব্যক্তি, মুখোশধারী দুইজনকে সন্দেহ

        গাছে ঝুলন্ত অবস্থায় নারীর ম রদেহ, পুলিশ বলছে মৃ ত্যুর পর ঝুলিয়ে রাখা হয়েছিল

        ৩১ বছর আগের হ ত্যা মামলায় মৃ ত্যুদণ্ড, শৈশবের নি র্যাতনকে সামনে আনছেন ক্রিস্টা পাইকের আইনজীবীরা

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

তারেক বদ্ধউন্মাদ: আবদুল গাফফার চৌধুরী

তারেক বদ্ধউন্মাদ: আবদুল গাফফার চৌধুরী

আবদুল গাফফার চৌধুরী -ফাইল ছবি

বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী বলেছেন, 'তারেক রহমান একটা উন্মাদ। তাকে বদ্ধউন্মাদ বললেও কম বলা হয়।'তারেক বদ্ধউন্মাদ: আবদুল গাফফার চৌধুরী
বিজয় দিবস উপলক্ষে সোমবার লন্ডনে এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান দাবি করেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা আসার ঠিক আগে ইয়াহিয়া খানকে প্রেসিডেন্ট মেনে তার সঙ্গে সমঝোতা করেছিলেন শেখ মুজিবুর রহমান। তিনি 'রাজাকার, খুনি ও পাকবন্ধু'।

এ প্রসঙ্গে আবদুল গাফফার চৌধুরী বলেন, 'কোনো উন্মাদের কথায় বাংলাদেশে কিছু যায়-আসে না। মীর জাফরের পুত্র মিরনের মতো দশা হয়েছে তারেক রহমানের। মিরনও দেশ থেকে পালিয়ে গিয়েছিল। জীবনের শেষ দিনগুলোতে খুব দর্দশায় কেটেছে। এভাবেই তার মৃত্যু হয়েছিল। তারেক রহমানেরও একই পরিণতি হবে।'
আজ সোমবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে অগ্রণী রিসার্চ নামে একটি গবেষণা প্রতিষ্ঠান আয়োজিত 'ইতিহাসের আলোকে বঙ্গবন্ধুর ভাষণ ও ৭ মার্চের তাৎপর্য' শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তারেক রহমান প্রসঙ্গে বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী আরও বলেন, 'লন্ডনে লাখ লাখ পাউণ্ড খরচ করে হল ভাড়া করে সে (তারেক রহমান) যে ভাষণ দেয় সেই টাকা কোখায় পায়? ইতিহাসের যেসব বিষয়ে তারেক বক্তব্য দিচ্ছে সেসব বিষয়ে বক্তব্য দেয়ার যোগ্যতা ও পড়াশুনা তার নেই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করা জামায়াত-শিবিরের কিছু লোকজন তারেককে এসব বক্তব্য দিতে উদ্বুদ্ধ করে।'
স্মৃতিচারণ করে তিনি বলেন, 'বঙ্গবন্ধুর নির্দেশে একবার একটা কাজে জিয়াউর রহমানের বাড়িতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখলাম জিয়াউর রহমান কোমরের বেল্ট দিয়ে একটা বালককে বেধড়ক পেটাচ্ছেন। পেছনে খালেদা জিয়া দাঁড়িয়ে আছেন। জানতে চাইলাম, মেজর সাহেব তাকে এতো পেটাচ্ছেন কেন? সেই তো মারা যাবে। তখন জিয়াউর রহমান আমাকে বললেন, বদমাশটা স্কুল থেকে বহিস্কার হয়েছে। পরে জানলাম ওই বালক জিয়াউর রহমানের জেষ্ঠপুত্র তারেক রহমান। মেয়েদের চুমু খাওয়ার অপরাধে বিএফ শাহীন কলেজ থেকে তাকে বহিস্কার করা হয়। এই সেই তারেক রহমান।'

শেয়ার করুন

পাঠকের মতামত