আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ট্রাস্ট মামলায় খালেদার আত্মপক্ষ শুনানি ৯ ফেব্রুয়ারি

ট্রাস্ট মামলায় খালেদার আত্মপক্ষ শুনানি ৯ ফেব্রুয়ারি

 জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য আগামি ৯ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মামলাটিতে খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানিতে অসমাপ্ত বক্তব্যের জন্য দিন ধার্য ছিল বৃহস্পতিবার। এজন্য বেলা সাড়ে ১১টায় আদালতে হাজির হন খালেদা জিয়া।

কিন্তু মামলাটিতে সাক্ষ্য দেওয়া ৩২ সাক্ষির পুনরায় সাক্ষ্য গ্রহণের জন্য হাইকোর্টে একটি আবেদন করা হয়েছে যা বিচারাধীন রয়েছে এবং এটি একটি বেঞ্চে কার্যতালিকায় শীর্ষে আছে, সে জন্য বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সময় চান খালেদা জিয়ার আইনজীবীরা।

পুরান ঢাকায় বকশিবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে অস্থায়ীভাবে স্থাপিত আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে আত্মপক্ষ শুনানির জন্য এই দিন নির্ধারণ করেন।

এ মামলায় গত ১ ডিসেম্বর খালেদা জিয়া আত্মপক্ষ শুনানি করেন। শুনানিতে তিনি নিজেকে সম্পূর্ণভাবে নির্দোষ দাবি করে একটি সমাপ্ত বক্তব্য দেন। তবে তার বক্তব্য শেষ হয়নি।

এদিকে বৃহস্পতিবার আসামি মনিরুল ইসলাম খানের দেওয়া ১১২ জনের সাফাই সাক্ষির আবেদন নামঞ্জুর করেছেন আদালত। নামঞ্জুর আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন মনিরুল ইসলাম। এর আগে তিনি ২৭১ জনের সাফাই সাক্ষির একটি তালিকা দেন।

এদিকে অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া বিচারকের প্রতি অনাস্থা জানিয়েছেন। তারপরও বিচারক খালেদা জিয়াকে আত্মপক্ষ শুনানিতে তিনটি প্রশ্ন জিজ্ঞাসা করেন।

প্রথম প্রশ্নটি হলো , আপনি দোষী না নির্দোষ?

জবাবে খালেদা জিয়া বলেন, ‘আমি যখন বক্তব্য দেব তখন আপনি যে প্রশ্ন করবেন সব প্রশ্নের উত্তর দেব। আমি এখন বক্তব্য দিব না। আপনি আমাকে সময় দেবেন, আমি সময় চেয়েছি। তখন আমি আমার বক্তব্য দেব।’

দ্বিতীয় প্রশ্নে বিচারক জিজ্ঞাসা করেন, ‘আপনি সাফাই সাক্ষি দেবেন।’ এর জবাবে খালেদা জিয়া জানান, তিনি তার বক্তব্যে সব কথা বলবেন।

আর কিছু বলবেন কি না ? বিচারকের তৃতীয় প্রশ্নে খালেদা জিয়া বলেন, ‘আপনার কাছে সময় চেয়েছি, সময় দেবেন, যেন আমি আমার বক্তব্য ঠিকমত দিতে পারি।’

এই তিনটি প্রশ্নই খালেদা জিয়ার পক্ষে আত্মপক্ষ শুনানির প্রশ্ন হিসেবে বিচারক নথিতে লিপিবদ্ধ করেছেন বলে জানান দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল। তিনি বলেন, ‘এর মাধ্যমেই খালেদা জিয়ার আত্মপক্ষ শুনানি হয়ে গেছে। তবে এটা মানতে অপারগ খালেদা জিয়ার আইনজীবী।’

প্রসঙ্গত, ২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে বিএনপি নেতার রাজনৈতিক সবিচ হারিছ চৌধুরী এবং তার তৎকালীন একান্ত সচিব বর্তমানে বিআইডব্লিউটিএ এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জিয়াউল ইসলাম মুন্না ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান আসামি।

মামলাটিতে খালেদা জিয়া ও অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন।



এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত