আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

নতুন ইসির অধীনে বিএনপি নির্বাচনে আসবে : ওবায়দুল কাদের

নতুন ইসির অধীনে বিএনপি নির্বাচনে আসবে : ওবায়দুল কাদের

বিএনপি অবশ্যই নতুন নির্বাচন কমিশনের অধীনে আগামী নির্বাচনে অংশ নেবে। এতে কোনো সন্দেহ ও সংশয়ের অবকাশ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার বিকেলে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সিভিল ফেস্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে যে সার্চ কমিটি করেছেন এবং এ কমিটির সুপারিশে যে  সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। আমরা রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই।

তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো ১২৮ জনের নাম সুপারিশ করেছিল, তার থেকে নিতে হবে পাঁচজনকে। সার্চ কমিটিকে আমরা পাঁচটি নাম দিয়েছিলাম। বিএনপিও দিয়েছিল। সেখান থেকে বিএনপির একজনকে নেওয়া হয়েছে আর আওয়ামী লীগেরও একজনকে নেওয়া হয়েছে। তাহলে এখানে বৈষম্য কোথায়? অন্যান্য দলের দেওয়া নাম থেকেও নেওয়া হয়েছে।

‘বিএনপির ক্ষোভ ও হতাশার কোনো কারণ খুঁজে পাচ্ছি না’ জানিয়ে তিনি আরো বলেন, প্রধান নির্বাচন কমিশনারকে জনতার মঞ্চের সংগঠক বলছেন বিএনপির নেতারা। তাহলে কি বিএনপি জনতার বিরুদ্ধে? বিএনপির একটি পুরনো অভ্যাস হলো বিচার মানি কিন্তু তালগাছটা আমার। নির্বাচন কমিশনে তাদের একজন আমাদের একজন। বিএনপিকে তাদের পুরো লিস্ট ধরিয়ে দিলেও বলত আমরা মানি না মানব না।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত