আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি সংসদে

২৫ মার্চকে গণহত্যা দিবস ঘোষণার দাবি সংসদে

অগ্নিঝরা একাত্তরের ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছেন সরকারি দলের সংসদ সদস্যরা। সংসদনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তোফায়েল আহমেদ এ দাবি তোলেন।

বুধবার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তোফায়েল আহমেদ এ দাবি উত্থাপন করেন। এরপর সংসদনেতা শেখ হাসিনা তোফায়েল আহমেদের দাবিকে সমর্থন করেন।

তোফায়েল আহমেদ বলেন, আজকে একটি অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে বাংলাদেশের গণহত্যা জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি নিয়ে আলোচনা অনুষ্ঠান ছিল। সেখানে ‘ক্রিয়েশনস অব বাংলাদেশ মিথস’ নামক পাকিস্তানের জুনায়েদ আহমেদের লেখা বইটিতে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, গণহত্যা ও ৩০ লাখ শহীদসহ সবকিছুর বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা করা হয়েছে।

তিনি আরো বলেন, ২৫ মার্চ নিয়ে যেহেতু বিরূপ প্রচার-প্রপাগান্ডা হচ্ছে। সেজন্য ২৫ মার্চকে গণহত্যা দিবস হিসেবে আমাদের চিহ্নিত করা উচিত এবং প্রতি বছর আমরা ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে পালন করব-এ প্রস্তাবটি আমি জাতীয় সংসদে রাখতে চাই। এমন বই প্রকাশ করার জন্য সংসদ থেকে নিন্দা জ্ঞাপন করেন তিনি।

এর পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে সংসদনেতা শেখ হাসিনা ২৫ মার্চের বিভিন্ন দিক তুলে পাকিস্তানের সমালোচনা করে বলেন, পাকিস্তান এখন এই বই লিখে তাদের কৃতকর্ম, গণহত্যা, মানুষকে গুলি করে মারার ঘটনাগুলোকে উল্টো মুক্তিবাহিনীর ওপর দোষ দিয়ে, নিজেদের দোষ ঢাকার চেষ্টা করছে। এটা পাকিস্তানের জন্য লজ্জার বিষয়। তারা এসব লেখার সাহস কোথায় পেল। এই বই তারা (পাকিস্তান) ছাপিয়ে সেটা আবার বাংলাদেশে পাঠায়, এত বড় দুঃসাহস তাদের কোথা থেকে এলো, সেটাই আমাদের প্রশ্ন। এটা কোনোদিনই গ্রহণযোগ্য হবে না।

১৯৭১ সালের ২৫ মার্চ তারা (পাকিস্তান) গণহত্যা শুরু করেছিল। এ বিষয়টি নিয়ে আমি মনে করি, আমাদেরকেই উদ্যোগে নিতে হবে। ২৫ মার্চকে ‘গণহত্যা দিবস’ হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। এর জন্য যথাযথভাবে একটি প্রস্তাব আমরা সংসদে আনতে পারি। সেই সঙ্গে সঙ্গে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছেও সব তথ্য দিয়ে এটার প্রচার করব এবং দাবি জানাব। যাতে করে ২৫ মার্চ গণহত্যা দিবস হিসেবে ঘোষণা হয়।

সংসদনেতার বক্তব্যের পরে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, আমরা অগ্নিঝরা মার্চের যেকোনো একদিন এ বিষয়টি সম্পর্কে আলোচনা করব।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত