আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

‘ময়নামতি’ নামে বিভাগ কুমিল্লাবাসী মানবে না : খন্দকার মোশাররফ

‘ময়নামতি’ নামে বিভাগ কুমিল্লাবাসী মানবে না : খন্দকার মোশাররফ

ময়নামতি নামে নতুন বিভাগ প্রতিষ্ঠা করা হলে বৃহত্তর কুমিল্লাবাসী তা কিছুতেই মানবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, দেশের সুবিখ্যাত জেলা কুমিল্লা। কুমিল্লা নামটির সঙ্গে জড়িয়ে আছে এ অঞ্চলের শত বছরের গৌরবোজ্জল ইতিহাস, ঐতিহ্য ও কৃষ্টি। এখানে অতি পুরনো শিক্ষাবোর্ড, মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দর সবই কুমিল্লা নামে পরিচিত। কুমিল্লা নাম বাদ দিয়ে নতুন বিভাগ ময়নামতি ইউনিয়নের নামে নামকরণ করা হলে বৃহত্তর কুমিল্লাবাসী তা কিছুতেই মেনে নেবে না।

ড. মোশাররফ শনিবার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ড. মোশাররফ ফাউন্ডেশন কলেজ মাঠে তার নিজ নামে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনের ১৫ বর্ষপূর্তির আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটি এবং নতুন নির্বাচন কমিশন জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। এই কমিশন গতানুগতিক, কোনো নতুনত্ব নেই। নির্বাচনকালীন নিরপেক্ষ সহায়ক সরকার ছাড়া দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়। এই সহায়ক সরকার গঠনের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে অবিলম্বে আলোচনা প্রয়োজন। এ জন্য সরকারকে উদ্যোগী ভূমিকা নিতে হবে।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ড. মো. নুরুল আমিন।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত