আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

দেশের কোনো অর্জন হলেই চক্রান্ত শুরু হয়ে যায় : স্বাস্থ্যমন্ত্রী

দেশের কোনো অর্জন হলেই চক্রান্ত শুরু হয়ে যায় : স্বাস্থ্যমন্ত্রী

দেশের কোনো অর্জন হলেই চক্রান্ত শুরু হয়ে যায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। এরই ধারাবাহিকতায় দেশের ওষুধ শিল্প নিয়ে সূক্ষ্ম চক্রান্ত হচ্ছে বলেও দাবি করেছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রীর মতে, দেশের গার্মেন্টস খাত নিয়েও একই ধরনের চক্রান্ত হচ্ছে।

রাজধানীরা ঢাকা ক্লাবে ‘স্যামসন এইচ চৌধুরী সম্মেলন ২০১৭’ সম্মেলনে শনিবার (১৮ ফেব্রুয়ারি) মন্ত্রী এসব কথা বলেছেন।


স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ‘ওষুধ খাতের সুনাম নষ্ট করার জন্য অশুভ শক্তি কাজ করছে। এরা ভূয়া বা দুর্বল ওষুধ উৎপাদনের মাধ্যমে সুনাম নষ্ট করার চেষ্টা করছে। এ ছাড়া এই খাতকে ধ্বংস করার জন্য অনেকে দেশের বাইরে বসে রয়েছে। তবে এই খাতের উন্নয়নে আমি সব সময় পাশে আছি। এরইমধ্যে ওষুধের মান বজায় রাখতে ওষুধনীতি গ্রহণ করা হয়েছে।’


এ সময় মন্ত্রী জানিয়েছেন, স্যামসন এইচ চৌধুরী ওষুধ শিল্পের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। বর্তমানে বাংলাদেশে অনেক কোম্পানিতে আধুনিক পদ্ধতিতে ওষুধ তৈরি করা হয়। যে কারণে আমেরিকার মতো দেশেও ওষুধ রপ্তানি করা সম্ভব হচ্ছে। এ ছাড়া শ্রীলঙ্কাতে ভারতীয় ওষুধকে ছাপিয়ে বাংলাদেশের ওষুধ সুনাম অর্জন করেছে।

সম্মেলনে উপস্থিত বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান বলেছেন, ‘বিশ্বে বাংলাদেশের ওষুধ খাতের সম্মান ক্রমান্বয়ে বাড়ছে। এই খাত নিয়ে আমি আশাবাদি। আগামি ৫ বছরের মধ্যে দেশের ওষুধ খাত অনেক দুর এগিয়ে যাবে।’

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেছেন, ‘দেশের ওষুধের চাহিদার ৯৮ ভাগ পূরণ করা হয় নিজস্ব উৎপাদন দিয়ে। এখন দরকার বিশ্বে রপ্তানি করা। কিন্তু দূর্ভাগ্যবশত সরকারের সহযোগিতার অভাবে কাঙিক্ষত লক্ষে অর্জন হয়নি। তবে বর্তমানে সরকার ইতিবাচক। যাতে লক্ষ্য অর্জন সহজতর হবে।’ বর্তমানে বাংলাদেশের ওষুধখাত সম্পর্কে বিশ্ব জানে বলে অভিমত দেন তিনি।

স্যামসন এইচ চৌধুরীর সম্মানে আয়োজিত সম্মেলনটি তিনটি অধিবেশনে বিভক্ত ছিল। এতে ওষুধ ও স্বাস্থ্য খাতের বিভিন্ন দিক ও বাস্তবতা তুলে ধরা হয়। এ সম্মেলন প্রতি দুই বছর অন্তর আয়োজন করা হয়। সম্মেলনের আয়োজন করে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত