আপডেট :

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা

        শক্তিশালী নর’ইস্টারে বিপর্যস্ত বিমান চলাচল, প্রভাব পড়েছে এলএএক্সেও

        চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে এআই নিয়ে নতুন যোগাযোগ চ্যানেল চালুর ঘোষণা

        হারিকেন পোলো: ঝড়ের গতিপথে সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        অক্সনার্ডে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৭

        লস এঞ্জেলেস মেয়র নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছে এলএএক্স পিপল মুভারের বারবার বিলম্ব

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

ভাষা সৈনিকদের তালিকা প্রকাশের দাবি

ভাষা সৈনিকদের তালিকা প্রকাশের দাবি

আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ বলেছেন, ১৯৫২ সালে যারা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছেন তাদের রাষ্ট্রীয় মর্যাদা ও ভাষা সৈনিকদের তালিকা প্রকাশের জন্য বর্তমান সরকারকে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের উদ্যোগে রবিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে এ সব কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে ১৯৫২ সালের ভাষা সৈনিক ও ভাষা আন্দোলনে শহিদ পরিবার পরিজনকে রাষ্ট্রীয় মর্যাদা ও ভাতা প্রদানের দাবিতে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের মূল্যায়ন করে যথাযথ ভাতা ও সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছেন। ভাষা সৈনিকদের বিষয়টিও সরকার বিবেচনা করবে।

এইসময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের গাড়িতে হামলাকারী সন্ত্রাসী ট্রাক পরিবহন নেতাদের খুঁজে বের করার জন্য সরকারের প্রতি আহবান জানান সিরাজ।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইনসুর আলী আগামী ২৮শে ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টায় এই দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খান সিরাজুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমির হোসেন, মো. মুজিবুর রহমান খান, সাংগঠনিক সম্পাদক আরএ জামান, তথ্য ও গবেষণা সম্পাদক ইরফান করিম, কেন্দ্রীয় সদস্য মো. সুলতান খান, মো. সিদ্দিকুর রহমান, মো. বাদল সরকার, মো. আবুল হোসেন, মো. বাবুল হোসেন, মো. মাসুদুর রহমান প্রমুখ ।


এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত